সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

আলভীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে, জানাল পুলিশ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২ মার্চ, ২০২৬
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা-র আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিযুক্ত অভিনয়শিল্পী জাহের আলভীর অবস্থান নিয়ে তৈরি হয়েছে রহস্য। রবিবার রাতে দেশে ফিরেছেন—এমন গুঞ্জন ছড়ালেও এখন পর্যন্ত তাঁর কোনো খোঁজ মেলেনি। পুলিশও নিশ্চিত করতে পারছে না তিনি বর্তমানে কোথায় রয়েছেন।ইকরার মৃত্যুর ঘটনায় তাঁর স্বামী জাহের আলভী এবং শাশুড়ি নাসরিন সুলতানা শিউলির বিরুদ্ধে পল্লবী থানায় মামলা হয়েছে।মামলার বাদী ইকরার বড় মামা শেখ তানভীর আহমেদ। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান গণমাধ্যমকে বলেন, ‘মামলা হয়েছে। তদন্ত চলমান। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।তদন্ত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এজাহারের কপি ইতোমধ্যে বিমানবন্দরের অভিবাসন পুলিশের কাছেও পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামি যেহেতু দেশের বাইরে আছেন, যাতে দেশে আসার পর দ্রুত গ্রেপ্তার করা যায়।মামলার তদন্ত কর্মকর্তা আজিম আহমেদ বলেন, ‘একবার শুনি আলভী দেশে আসছে, একবার শুনি আসেনি। ধোঁয়াশা, ধোঁয়াশা।আমাদের তদন্ত কার্যক্রম চলছে।’এদিকে আলভী ও ইকরার ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে, রবিবার বিকেলে নেপাল থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছান জাহের আলভী। বিমানবন্দরে কিছু সময় অবস্থানের পর একজনের সহায়তায় তিনি সেখান থেকে বের হয়ে যান বলে জানা গেছে। তবে তাঁর ফোন, ফেসবুকসহ সব যোগাযোগমাধ্যম বন্ধ থাকায় দেশে ফেরা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা।বিনোদন অঙ্গনের ঘনিষ্ঠদের কেউ কেউ মনে করছেন, এভাবে গা ঢাকা দিলে তাঁর পরিস্থিতি আরও জটিল হতে পারে।তাঁদের মতে, ইকরার মৃত্যুর আগে কী ঘটেছিল—সে বিষয়ে স্পষ্ট বক্তব্য দেওয়া জরুরি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102