ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মনিরুল ইসলাম সোহাগ।
সোমবার (৩ মার্চ) এস এম জাহাঙ্গীর হোসেন, এমপির স্বাক্ষরিত এক নিয়োগপত্রে এ তথ্য জানানো হয়েছে।
নিয়োগপত্রে বলা হয়, তিনি (মনিরুল ইসলাম সোহাগ) আমার নির্বাচনী এলাকার বিভিন্ন কার্যক্রম সমন্বয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষায় সহায়তা করবেন। এতে এ সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
উল্লেখ্য, মনিরুল ইসলাম সোহাগ দীর্ঘদিন ধরেই এস এম জাহাঙ্গীর হোসেন, এমপির রাজপথের সহযোদ্ধা হিসেবে পরিচিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সোহাগকে এস এম জাহাঙ্গীর হোসেনের মিডিয়া সেলের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করতে দেখা গেছে। জুলাই আন্দোলনেও সক্রিয় ভূমিকায় দেখা গেছে এই ছাত্রনেতাকে।
এদিকে, তরুণ এই ছাত্রনেতা এস এম জাহাঙ্গীর হোসেন, এমপির রাজনৈতিক সচিব নিয়োগ পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেককেই অভিনন্দন জানাতে দেখা গেছে।
উত্তরা নিউজ/জি.টি