আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আমার কয়েকজন বন্ধুর মধ্যে গত কিছুদিন ধরে একটি মাসয়ালা বিয়ে মনবিরোধ চলছে। সেটি হচ্ছে- মৃত ব্যক্তির আকিকা দেওয়া জায়েজ আছে কিনা? আপনি ফিক্বহের রেফারেন্স সহ এর সঠিক উত্তর দিলে কৃতজ্ঞ থাকবো।
-ফয়সাল, লক্ষ্মীপুর
উত্তর :
ওয়াআলাইকুমুস সালাম ওয়া রাহমতুল্লাগ
আমাদের মনে রাখতে হবে যে, আকিকা জীবিত ব্যক্তির জন্য মুস্তাহাব। মৃত ব্যক্তির আকিকা করা মুস্তাহাবের অন্তর্ভুক্ত নয়; তাই এতে আকিকার সওয়াব পাওয়া যাবে না।(রদ্দুল মুহতার : ৬/৩৩৬, ফয়জুল বারি : ৪/৩৩৭)ওয়াল্লাহু আ‘লামুসমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা







