সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ডেপুটি স্পীকারের সঙ্গে যুক্তরাজ্য এবং পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎ উত্তরার দিয়াবাড়িতে ১৮ নভেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা টঙ্গীতে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের দিনব্যাপী ক্লাস পার্টি অনুষ্ঠিত হাইকোর্টে সোহেল-স্বপ্নার আপিল ও ডেথ রেফারেন্স শুনানি চলছে শীতকালীন সবজিতে স্বস্তি ফিরলেও মাছ-মাংসের বাজারে আগুন গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ চলন্ত বাস থেকে লাথি দিয়ে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, চালক-সুপারভাইজার আটক দেশজুড়ে এসআরবির অভিযানে এক সপ্তাহে গ্রেফতার ৩৯২ আনন্দমুখর পরিবেশে উত্তরায় বগুড়া অ্যাসোসিয়েশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন। বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬ নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

খামেনির মৃত্যুর খবরে ‘খুব খুশি’ তার ভাগ্নে

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ২ মার্চ, ২০২৬

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘটনায় নতুন আশার কথা বলেছেন তার ভাগ্নে মাহমুদ মোরাদকানি। তিনি ফ্রান্সে বসবাস করেন। তিনি পেশায় একজন চিকিৎসক। তিনি ইরানের বর্তমান শাসনের বিরোধী।

ফ্রান্সের উত্তরাঞ্চলে নিজের বাড়ি থেকে বার্তা সংস্থা এএফপিকে ফোনে তিনি বলেন, ‘বেশিরভাগ ইরানির মতো আমিও খুশি। আলি খামেনির মৃত্যুর ঘটনায় আমি খুব খুশি। আমি মনে করি এটা এক ধাপ অগ্রগতি, এক আশা।’

৬২ বছর বয়সী মোরাদকানি বলেন, ‘যুদ্ধ ও সামরিক হস্তক্ষেপ রাজনৈতিক প্রক্রিয়াকে কিছুটা ধীর করে দেয়, এটা কিছুটা দুঃখজনক, তবে হয়তো আমাদের এই ধাপ পার হতে হতো।’

তিনি মনে করেন, খামেনির মৃত্যুর পর বর্তমান শাসনব্যবস্থা টিকে থাকা কঠিন হবে। তার ভাষায়, ‘শাসনের ভেতরের দ্বন্দ্ব এমন পর্যায়ে আছে যে তারা তা সামাল দিতে পারবে না, শেষ পর্যন্ত তাদের সরে যেতে হবে এবং ক্ষমতা জনগণের হাতে দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমি আশা করি সামরিক হস্তক্ষেপ বন্ধ হবে এবং মানুষ রাস্তায় নেমে নিজেদের মত প্রকাশ করতে পারবে। এই পরিস্থিতিতে মানুষকে রাস্তায় নামতে, বিক্ষোভ করতে এবং শাসন উৎখাত করতে বলা খুবই কঠিন।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102