শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

রাজধানীর শান্তিনগরে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

রাজধানীর পল্টন থানার শান্তিনগরের একটি বাসা থেকে মো. মাইন উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পল্টন থানার পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিন জানিয়েছেন, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শান্তিনগর ৭৫/১, স্কয়ার পার্ক ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটের বাথরুমের ভেতর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহত মাইন উদ্দিন চট্টগ্রামের সন্দীপ উপজেলার গাছুয়া গ্রামের আব্দুল মুনাফ এর ছেলে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102