শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

যথাসময়ে স্থানীয় নির্বাচন হবে : মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যথাসময়ে স্থানীয় নির্বাচন হবে, গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে। দেশের পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করা হচ্ছে।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পরে ঠাকুরগাঁও হাফেজিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এসব মন্তব্য করেন তিনি।এসময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।মির্জা ফখরুল নিজ এলাকার মানুষের কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি ঠাকুরগাঁও মানুষের কাছে সবসময় ঋণী। আপনারা আমাকে সমর্থন দিয়েছেন বলে কাজ করার সুযোগ পেয়েছি৷ জানা গেছে, সরকার গঠনের পর তিনদিনের সরকারি সফরে নিজ নির্বাচনী এলাকায় এসেছেন তিনি। এরপর বিকেলে ইএসডিও এর আয়োজনে ইফতার মাহফিল অংশ নেবেন।শনিবার সকালে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও বিকেলে জেলা বিএনপি মির্জা রুহুল আমিন স্মৃতি সংসদের আয়োজনে ইফতার মাহফিলে যোগ দেবেন। পরের দিন সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102