শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:

বাবরকে খোঁচা দিলেন চাচাতো ভাই উমর আকমল

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
পাকিস্তান ক্রিকেটে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে বাবর আজম। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে ইংল্যান্ডের বিপক্ষে ব্যর্থ হওয়ার পর সমালোচনার ঝড় উঠেছে সাবেক এই অধিনায়কের বিরুদ্ধে। আর সেই সমালোচনার মাঝেই পরোক্ষভাবে খোঁচা দিলেন তারই চাচাতো ভাই উমর আকমল।পাল্লেকেলেতে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে পাকিস্তান তোলে ১৬৪ রান।বাবর করেন ২৪ বলে মাত্র ২৫ রান। লক্ষ্য তাড়া করে ইংল্যান্ড দুই উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে এবং সেমিফাইনালের টিকিট কেটে নেয়। গুরুত্বপূর্ণ ম্যাচে বাবরের ধীরগতির ইনিংস নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা।এরই মধ্যে উমর আকমল ইনস্টাগ্রামে শেয়ার করেন ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার ৯৪ রানের ঝড়ো ইনিংসের ভিডিও।সে ম্যাচে ২৫ রানে ২ উইকেট অবস্থায় নেমে ৫৪ বলে ৯৪ রান করে দলকে ১৯১ সংগ্রহ এনে দেন তিনি। শেষ পর্যন্ত পাকিস্তান জেতে ১৬ রানে, আর ম্যাচসেরা হন উমর। অনেকেই মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে সেই ইনিংসের ভিডিও শেয়ার করে বাবরকে বার্তা দিতেই চেয়েছেন তিনি।বাবরের পারফরম্যান্স নিয়ে সরব হয়েছেন আরো কয়েকজন সাবেক তারকা।ইমাদ ওয়াসিম মন্তব্য করেছেন, ‘এভাবে আর কত ম্যাচ নষ্ট করবে? সিনিয়র খেলোয়াড় হিসেবে তার দায়িত্ব আরো বেশি।’ একই সুরে কথা বলেছেন মোহাম্মদ আমির ও আহমেদ শেহজাদও।ক্রমাগত ব্যর্থতায় বাবরের নেতৃত্ব ও জায়গা নিয়েও প্রশ্ন উঠছে। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সময়ে দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটারের এমন ফর্ম পাকিস্তান শিবিরে বাড়তি চাপ তৈরি করেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102