শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:

জমি নিয়ে বিরোধে বিএনপি নেতার স্ত্রীকে পেটানোর অভিযোগ

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
জামালপুরের সরিষাবাড়ীতে জমির বিরোধে ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদকের স্ত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী রবিউল ইসলাম ও তার পরিবারের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল উপজেলার পিংনা ইউনিয়নের মিরকুটিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী নারী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিংনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জিরান আলী পৈত্রিক সূত্রে পাওয়া ১ একর জমি দীর্ঘ ধরে ভোগদখল করে আসছে। বৃহস্পতিবার ওই জমিতে জোরপূর্বক হালচাষ করতে যায় স্থানীয় প্রভাবশালী রবিউল ও তার লোকজন।এ সময় জিরান আলীর স্ত্রী মমতাজ বেগম হালচাষে বাঁধা দেয়। এ নিয়ে দু-পক্ষের মধ্যে কথা কাটাকাটি বাধে। এক পর্যায়ে রবিউল ইসলাম ও তার লোকজন তাকে মাটিতে ফেলে দিয়ে পিটিয়ে আহত করে চলে যান। পরে তার ডাকচিৎকারে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।আহত নারীর স্বামী জিরান আলী অভিযোগ করে বলেন, ‘বাপ-দাদার পৈত্রিক জমি দীর্ঘ ধরে ভোগদখল করে আসছি। বৃহস্পতিবার বিকালে স্থানীয় রবিউল ইসলাম, আব্দুল মজিদ,নুর ইসলাম ও আলী মিয়া আমার ওই জমিতে হালচাষ করতে যায়। এতে আমার স্ত্রী বাধা দিলে তাকে মাটিতে ফেলে পিটিয়ে আহত করে’। এ ঘটনার বিচার দাবি জানান তিনি।সরিষাবাড়ী থানার ওসি বাচ্চু মিয়া কালের কণ্ঠকে জানান, মারধরের ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102