শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:

কলেজ ছাত্রাবাসের চালের টিন বিক্রি, ছাত্রদলের ২ নেতাকে অব্যাহতি

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
জামালপুরের ইসলামপুর সরকারি কলেজের জরাজীর্ণ রান্নাঘরের টিন বিক্রির অভিযোগে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।অব্যাহতি পাওয়া দুই নেতা হলেন- ইসলামপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জোনায়েদ হোসেন ও সাধারণ সম্পাদক রাব্বি মিয়া।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইসলামপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জোনায়েদ হোসেন ও সাধারণ সম্পাদক রাব্বি মিয়াকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।এর আগে গত ২২ ফেব্রুয়ারি ইসলামপুর সরকারি কলেজের ছাত্রাবাসের পুরোনো রান্নাঘরের চালের টিন খুলে বিক্রির অভিযোগ ওঠে ওই দুই ছাত্রদল নেতার বিরুদ্ধে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102