রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
দলীয় নেতাদের দ্বারা প্রভাবিত না হয়ে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল যথাসময়ে স্থানীয় নির্বাচন হবে : মির্জা ফখরুল ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের নিন্দা বাংলাদেশের ইমাম নিয়োগ অনিয়মের সত্যতা মিলেছে তদন্ত প্রতিবেদনে, ধামাচাপা দিতে ফের কমিটি কক্সবাজারের সাবেক এমপি বদির জামিন রাজধানীর শান্তিনগরে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার মেঘনা নদীতে মার্চ-এপ্রিল সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার ঢাকায় আসতে চান পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী শাহবাজ শ‌রিফ পাকিস্তানের ৫০ জন সেনাকে হত্যার দাবি আফগানিস্তানের আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদা নিহত

পেঁয়াজের দাম কমল, কেজি কত?

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
মাত্র এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিপ্রতি ১৫ থেকে ২০ টাকা। পাশাপাশি আলুর দামও নেমেছে উল্লেখযোগ্যভাবে। ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় এই মূল্যহ্রাস।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর শেওড়াপাড়া বাজার ও তালতলা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।দেশি পেঁয়াজ কেজিতে ৩৫-৪০ টাকা (গত সপ্তাহের চেয়ে ১৫-২০ টাকা কম), ইন্ডিয়ান পেঁয়াজ ৪০-৪৫ টাকা কেজি, আলু ৫ কেজি ১০০ টাকা (গত সপ্তাহে ছিল ১২০ টাকা, বগুড়ার আলু ২০-২৫ টাকা কেজি।বাজারে আলু ও পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। শেওড়াপাড়া বাজারের বিক্রেতা মো. খালেক বলেন, ‘চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় দাম কমেছে, আগামী সপ্তাহে পেঁয়াজের দাম আরো কমতে পারে।’এ ছাড়া আদা প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৪০-২২০ টাকা, রসুন: ১২০-১৮০ টাকা, দেশি মশুর ডাল: ১৭০ টাকা, মুগ ডাল: ১৮০ টাকা, মিনি কেট চাল: ৭৮-৯০ টাকা, নাজিরশাইল চাল: ৭৬-৮৮ টাকা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102