শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:

আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদা নিহত

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের ‘অপারশন গজব-লিল হক’ অভিযানে নিহত হয়েছেন কাবুলে ক্ষমতাসীন তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা। আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্কট্যাংক সংস্থা ওপেন সোর্স ইন্টেলিজেন্সের (ওসিন্ট) ইউরোপ শাখা এক বার্তায় এ দাবি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় আজ শুক্রবার ভোর ৬টা ৩ মিনিটে ওসিন্ট ইউরোপের পক্ষ থেকে বলা হয়েছে, ‘পাকিস্তানি বিমান বাহিনীর হামলায় কাবুলে ইসলামিক এমিরেত অব আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা কয়েকজন শীর্ষ তালেবান কমান্ডারসহ নিহত হয়েছেন।’২০২১ সালে মার্কিন ও ন্যাটো বাহিনী আফগানিস্তান ত্যাগের পর দ্বিতীয় দফায় ক্ষমতা দখল করে তালেবান বাহিনী।সরকার গঠন করে বাহিনীর শীর্ষনেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা হন সেই সরকারের সর্বোচ্চ নেতা। তার নির্দেশ ও দিকনির্দেশনা অনুযায়ী মূলত চলে তালেবান সরকার। পাকিস্তানের দাবি, নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তানকে (টিটিপি) নিজেদের ভূমি ব্যবহার করতে দেয় আফগান সরকার। তবে আফগানিস্তান সরকার এ দাবি বরাবরই অস্বীকার করে আসছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102