মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় ‘অনুপস্থিত’ সূর্যবংশী, কারণ জানালেন শিক্ষক

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
সদ্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটার বৈভব সূর্যবংশী দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় অংশ নিচ্ছেন না। সামনে আইপিএল থাকায় প্রস্তুতি নিয়ে ব্যস্ত আছেন এই ক্রিকেটার। আর তাই শিক্ষাজীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ক্রিকেটের ব্যস্ত সময়সূচি। এমন পরিস্থিতিতে পরীক্ষায় বসার সময় পাচ্ছেন না ভারতীয় ক্রিকেটের এই ‘বিস্ময়বালক’।তার বিদ্যালয়ের প্রধান এন কে  সিনহা জানিয়েছেন, বিশ্বকাপ জিতে ফেরার পর পরীক্ষার ফর্মপূরণ করা হয়ে গিয়েছিল তার। কিন্তু শেষ মুহূর্তে পরীক্ষায় না বসার সিদ্ধান্তের কারণে তাকে ‘অনুপস্থিত’ দেখানো হয়েছে।বৈভব ‘মডেস্টি স্কুল তাজপুর’-এর ছাত্র। ১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ তার পরীক্ষায় বসার কথা ছিল।মডেস্টি স্কুল তাজপুরের ডিরেক্টর আদর্শ কুমার পিন্টু জানান, বৈভবের পরীক্ষার ফর্ম পূরণ করা হয়েছিল এবং অ্যাডমিট কার্ডও দেওয়া হয়েছিল। তার পরীক্ষার কেন্দ্র নির্ধারিত হয়েছিল পোদ্দার ইন্টারন্যাশনাল স্কুলে। কিন্তু বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশীর সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয় যে সে এই বছর পরীক্ষায় বসবে না। বৈভবের পরীক্ষার বিষয়ে পোদ্দার ইন্টারন্যাশনাল স্কুলের প্রধানশিক্ষক এনকে সিংহ বলেন, “বৈভব সূর্যবংশী পরীক্ষা দিতে আসেনি।সিবিএসই বোর্ডের নিয়ম অনুযায়ী, কেউ পরীক্ষা দিতে না এলে তাকে অনুপস্থিত দেখাতে হয়। বৈভবকেও অনুপস্থিত দেখাতে হয়েছে। ওর বাবার সঙ্গে কথা হয়েছে। উনি বলেছেন, সামনে আইপিএল থাকায় আপাতত তার প্রস্তুতি নিচ্ছে বৈভব। ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করতে হচ্ছে।তাই ও এবার পরীক্ষায় বসতে পারছে না। আশা করছি, পরের বার ও পরীক্ষা দেবে।”সম্প্রতি অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তিনি ভারতের সর্বোচ্চ এবং টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। সাত ইনিংসে ৬২.৭১ গড়ে তার সংগ্রহ ছিল ৪৩৯ রান, যেখানে একটি সেঞ্চুরি এবং তিনটি ফিফটির পাশাপাশি স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য ১৬৯.৫০! ফাইনালে মাত্র ৮০ বলে ১৫ চার ও ১৫ ছক্কায় খেলেন ১৭৫ রানের ইনিংস। আসন্ন আইপিএলে বৈভব রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন। গত আসরে তিনি দলটির হয়ে ৭ ম্যাচে ২৫২ রান করেছিলেন, যার মধ্যে গুজরাট টাইটান্সের বিপক্ষে করেন ৩৫ বলে সেঞ্চুরি।

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102