বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

টিসিবির পণ্য কিনতে ক্রেতাদের দীর্ঘ সারি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
পবিত্র রমজান উপলক্ষে বরিশালে সাশ্রয়ী মূল্যের পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে টিসিবি। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর থেকে বরিশালে ট্রাকে করে ভোজ্য তেল, চিনি, ডাল, ছোলা এবং খেজুর বিক্রি করা হচ্ছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সূত্র জানায়, একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, এক কেজি চিনি, দুই কেজি ডাল, এক কেজি ছোলা এবং ৫০০ গ্রাম করে খেজুর কিনতে পারছেন। আগামী ১২ মার্চ পর্যন্ত চলবে এ কার্যক্রম।বুধবার সরেজমিনে বরিশাল নগরীর ৪ নম্বর ওয়ার্ডের টিভির মাঠ এলাকায় গিয়ে দেখা যায়, ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি করা  হচ্ছে। পণ্য কিনতে প্রায় পাঁচ শতাধিক লোক ভিড় জমিয়েছে, যার মধ্যে অধিকাংশই নারী।এ সময় কথা হয় সাহিদা আক্তার নামের এক ক্রেতার সঙ্গে। তিনি বলেন, দেড় কিলোমিটার পথ হেঁটে টিসিবির পণ্য কিনতে এসেছেন তিনি।কারণ ৫৯০ টাকায় যে পণ্য এখান থেকে কেনা যাচ্ছে, তা দোকান থেকে কিনতে দ্বিগুণ টাকা লাগবে। প্রায় এক ঘন্টা তিনি সারিতে দাঁড়িয়ে পণ্য পেয়েছেন। কষ্ট হলেও এতেই খুশি বলে জানান তিনি। টিভির মাঠ এলাকায় টিসিবির পণ্য বিক্রিকারী ডিলার খান জাহান আলী বলেন, আমি ৪০০ জনকে পণ্য দিতে পারব।তবে এখানে ৫০০ জনের ওপরে লোক জড়ো হয়েছে, যা সামাল দিতে অনেক হিমশিম খেতে হচ্ছে।বরিশালে টিসিবির দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুফল চন্দ্র গোলদার বলেন, পবিত্র রমজান উপলক্ষে বরিশাল নগরীতে টিসিবির ওপেন ট্রাকসেল শুরু হয়েছে। নগরীর ৩০টি ওয়ার্ডের মধ্যে আজ (বুধবার) বরিশালের ১৫টি ওয়ার্ডে ১৫টি ট্রাক টিসিবি পণ্য বিক্রি করবে। আগামীকাল অপর ১৫টি ওয়ার্ডে বিক্রি করা হবে টিসিবির পণ্য। এক একটি ট্রাকে ৪০০ জন ব্যক্তির পণ্য থাকবে।অতিরিক্ত জেলা প্রশাসক জানান, ৫৯০ টাকার এই প্যাকেজের মধ্যে থাকবে দুই লিটার করে সয়াবিন তেল, মুসুর ডাল দুই  কেজি, ছোলা এক কেজি, চিনি এক কেজি এবং খেজুর ৫০০ গ্রাম। সয়াবিন তেল প্রতিলিটার ১১৫ টাকা, চিনি প্রতিকেজি ৮০ টাকা, মসুর ডাল ৭০ টাকা, ছোলা ৬০ টাকা এবং খেজুর ৫০০ গ্রাম বিক্রি করা হচ্ছে ৮০ টাকায়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102