বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

আল-আকসা মসজিদের ইমামকে গ্রেপ্তার করল ইসরায়েল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
অধিকৃত পূর্ব জেরুজালেমে সোমবার সন্ধ্যায় আল-আকসা মসজিদের ইমাম শায়খ মোহাম্মদ আল-আব্বাসিকে মসজিদের প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা স্থানীয় সূত্রের বরাতে জানায়, ইসরায়েলি বাহিনী কোনো কারণ না জানিয়েই আল-আব্বাসিকে আল-আকসা মসজিদের চত্বর থেকে আটক করে।সংস্থাটি আরো জানায়, আল-আকসা মসজিদকে ঘিরে ইসরায়েলি পদক্ষেপ জোরদার হওয়ার মধ্যেই এই গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রয়েছে—ইমাম, খতিব ও সেখানে অবস্থানকারী মুসল্লিদের ওপর বিধি-নিষেধ আরোপ, মুসল্লিদের প্রবেশে সীমাবদ্ধতা এবং ইসরায়েলি পুলিশের কড়া নিরাপত্তায় বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশ বৃদ্ধি।

গ্রেপ্তারের কয়েক ঘণ্টা আগে ইসরায়েলি কর্তৃপক্ষ শায়খ আল-আব্বাসিকে এক সপ্তাহের জন্য আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। এ আদেশ নবায়নযোগ্য বলে জানানো হয়।আব্বাসি বলেন, কেন তাকে নিষিদ্ধ করা হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। তিনি এ পদক্ষেপকে অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করেন, বিশেষ করে এক বছর আগে গুরুতর সড়ক দুর্ঘটনার পর সুস্থ হয়ে সম্প্রতি দায়িত্বে ফেরার পরপরই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রমজান মাস সামনে রেখে প্রস্তুতি জোরদার হওয়ার সময় এ বিধিনিষেধ আরোপ করা হলো। রমজানে ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম এ স্থানে লাখো ফিলিস্তিনি নামাজ আদায় করতে সমবেত হন।মঙ্গলবার ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস আল-আব্বাসির গ্রেপ্তারের নিন্দা জানায়। তারা জানায়, তাকে আল-আকসা মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়েছে এবং এটিকে মসজিদের বিষয়ে প্রকাশ্য হস্তক্ষেপ ও ইমামদের ওপর আক্রমণ।হামাস আরো অভিযোগ করে বলেছে, আল-আকসা মসজিদে ইসরায়েলি পদক্ষেপ পবিত্র স্থানটির মর্যাদার ওপর ক্রমবর্ধমান লঙ্ঘনের শামিল। তারা মুসল্লিদের প্রবেশে বাধা, রমজানের প্রস্তুতিতে প্রতিবন্ধকতা এবং বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশ বৃদ্ধির অভিযোগ করেছে। সংগঠনটি এসব পদক্ষেপকে মসজিদটির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও ‘ইহুদিকরণ’–এর চেষ্টা বলে আখ্যাঅধিকৃত পূর্ব জেরুজালেমের পুরোনো শহর এলাকা এবং আল-আকসা মসজিদসংলগ্ন এলাকায় সাম্প্রতিক সময়ে উত্তেজনা বেড়েছে। সেখানে ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যার মধ্যে ধর্মীয় ব্যক্তিত্ব ও জেরুজালেমের ফিলিস্তিনিদের বিরুদ্ধে গ্রেপ্তার ও নিষেধাজ্ঞার আদেশ অন্তর্ভুক্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102