শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সিভিল এভিয়েশন একাডেমির সেমিনার: দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ জোরদার করা সময়ের দাবি দুর্গাপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু সাদাকাত-সালমানের ফিফটিতে পাকিস্তানের লড়াকু সংগ্রহ সর্বনিম্ন রেকর্ড গড়েছে ভারতীয় রুপির দাম দেশে ফিরলেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশির মৃত্যুতে জামায়াতের শোক রামগতিতে ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে ছুরিকাঘাত, গ্রেপ্তার ৩ কূর্মিটোলা ক্যাম্পে বিশুদ্ধ পানির কল উদ্বোধন করলেন আমিনুল হক দক্ষ ও প্রশিক্ষিত হওয়া সত্ত্বেও মামলা তদন্তের সুযোগ পাচ্ছেন না পুলিশ সার্জেন্টরা

শিক্ষা কারিকুলাম পরিবর্তন নয়, রিভিউ হবে : শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
শিক্ষা কারিকুলাম পরিবর্তন নয়, রিভিউ হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। এ ছাড়া এমপিওভুক্তির ক্ষেত্রে কোনো দুর্নীতি হবে না বলেও আশ্বস্ত করেন তিনি।বুধবার (১৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, ‘২০০১ সালে দায়িত্ব পাওয়ার পরে নকল প্রতিরোধ হয়েছিল এবং প্রশ্নপত্র ফাঁস বন্ধ হয়েছিল।সেগুলো চলে গেছে, আর পুনরাবৃত্তি হবে না। আমাদের এডুকেশন সেক্টরে শুধু হাই জাম্প না, পোল ভল্ট জাম্প দিতে হবে।’তিনি বলেন, ‘আমাদের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে হবে। প্রতিযোগিতা করতে হবে বিশ্বের অন্যান্য দেশগুলোর সঙ্গে।গ্লোবাল ভিলেজে আমরা ব্যাকডেটেড কোনো এডুকেশন নিয়ে থাকতে পারব না। এডুকেশন এখন কোনো ডোমেস্টিক কমোডিটি না, ইটস অ্যান ইন্টারন্যাশনাল কমোডিটি। আমাদের ন্যানো টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স—এসব কিছু ব্যবহার করতে হবে। আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে আসতে হবে, ডিজিটাল লিটারেসি লাগবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102