রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সন্দ্বীপের চরে বিপদে পড়া কচ্ছপ উদ্ধার সাগরে অবমুক্ত মাতারবাড়ী পৌঁছে নির্ধারিত কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার বাঁশখালীকে বন্যা মুক্ত করার সকল পদক্ষেপ নেয়া হবে- আসাদুল হাবিব দুলু এমপি বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী টাইফুন ‘ডলফিনের’ আঘাতে জাপানে ৫ আহত, চীনে বন্দর বন্ধ চিকিৎসা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা স্থানীয় সরকার মন্ত্রীর জুলাই জাদুঘর ঘুরে দেখলেন এনসিপি নেতারা যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১

বয়কট ‘সার্কাস’ পাকিস্তানের খেলায় প্রভাব ফেলেছে—বললেন ক্লার্ক

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ঘিরে বয়কট-সংক্রান্ত আলোচনাকে ‘সার্কাস’ আখ্যা দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। তার মতে, ম্যাচের আগে তৈরি হওয়া অনিশ্চয়তা ও বিতর্ক পাকিস্তান দলের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলেছে।বেয়ন্ড২৩ ক্রিকেট পডকাস্ট’-এ ক্লার্ক বলেন, পাকিস্তান টুর্নামেন্ট খেলবে কি না, বিশেষ করে ভারতের বিপক্ষে মাঠে নামবে কি না— এই প্রশ্ন ঘিরে যে আলোচনা চলছিল, তা খেলোয়াড়দের মানসিকভাবে চাপে ফেলেছিল।‘আমি ভারতকেই এগিয়ে রেখেছিলাম।কিন্তু ম্যাচের আগে যা হয়েছে, সেটা একধরনের সার্কাসে পরিণত হয়েছিল। খেলোয়াড়দের জন্য এটা মোটেও সহায়ক নয়,’ বলেন তিনি।তিনি আরো যোগ করেন, এই ফরম্যাটে ভারত অনেক দিন ধরেই পাকিস্তানের চেয়ে এগিয়ে। ‘দুই দলের মধ্যে এখন স্পষ্ট ব্যবধান রয়েছে।ভারত দীর্ঘদিন ধরেই শক্তিশালী দল, আর সাম্প্রতিক ফলাফল সেই কথাই প্রমাণ করছে,’ মন্তব্য ক্লার্কের।কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভারত ১৭৫ রান সংগ্রহ করে। জবাবে পাকিস্তান গুটিয়ে যায় ১১৪ রানে। ব্যাট হাতে ইশান কিশানের ঝোড়ো ইনিংস এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে বড় জয় পায় ভারত।এই হারের পর পাকিস্তানের ক্রিকেট অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে। সাবেক ক্রিকেটাররা দল পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন এবং কয়েকজন সিনিয়র খেলোয়াড়ের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলেছেন।ভারত-পাকিস্তান দ্বৈরথ একসময় ছিল সমানে সমান লড়াইয়ের প্রতীক। তবে সাম্প্রতিক পারফরম্যান্স বলছে, এই প্রতিদ্বন্দ্বিতায় ভারসাম্য এখন ভারতের দিকেই ঝুঁকে আছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102