বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জুলাইয়ে দেশজুড়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত হয়েছেন হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে প্রশংসায় ভাসছেন খিলক্ষেত থানার ওসি আজ থেকে উন্মুক্ত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে দালাল চক্রের ১৩ জন সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র‌্যাব-১ হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে : ইরান প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল আগামী ৫ দিন বৃষ্টির আভাস হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA

গণমাধ্যমে খণ্ডিত ফল উপস্থাপনা নিয়ে হতাশ না হওয়ার আহ্বান জামায়াত আমিরের

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে গণমাধ্যমের আংশিক ও খণ্ডিত উপস্থাপনায় হতাশ বা বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের ফল নিয়ে যেভাবে তথ্য তুলে ধরা হচ্ছে, তা দেখে নেতাকর্মী ও সমর্থকদের নিরুৎসাহিত হওয়ার কিছু নেই। তার দাবি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১-দলীয় জোটের প্রাপ্ত ভোটের পরিসংখ্যানই শক্ত বার্তা বহন করছে।

তিনি জানান, প্রায় ৭ কোটি প্রদত্ত ভোটের মধ্যে জামায়াত নেতৃত্বাধীন জোট ৩৮ দশমিক ৫০ শতাংশ ভোট পেয়েছে।

প্রায় ২ কোটি ৭০ লাখ ভোটার এই জোটের প্রতি আস্থা রেখেছেন, যা তিনি অত্যন্ত তাৎপর্যপূর্ণ জনসমর্থন হিসেবে উল্লেখ করেন।জামায়াতের আমির আরো বলেন, দলটি অতীতের বহু রেকর্ড অতিক্রম করে দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বিরোধী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। ২০০৮ সালে যেখানে দলটির আসনসংখ্যা ছিল মাত্র দুটি, সেখানে এখন কোটি মানুষের সমর্থন তাদের প্রতি জনআস্থার বহিঃপ্রকাশ।

তার ভাষ্য, এটি একটি ঐতিহাসিক অগ্রযাত্রার সূচনা এবং দেশের প্রায় অর্ধেক ভোটার সংস্কার, জবাবদিহি ও নীতিনির্ভর রাজনীতির পক্ষে অবস্থান নিয়েছেন।

পোস্টে তিনি দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলা ও রাজনৈতিক পরিপক্বতা প্রদর্শনের আহ্বান জানান। একই সঙ্গে সরকারকে জবাবদিহির আওতায় আনতে গঠনমূলক ভূমিকা রাখার এবং আগামী নির্বাচনে আরো বিস্তৃত জনসমর্থন অর্জনের প্রস্তুতি নেওয়ার কথা বলেন। সংগঠনকে শক্তিশালী করা, দলীয় ঐক্য সুদৃঢ় করা এবং সুস্পষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সবশেষে তিনি বলেন, ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে এ পথচলা অব্যাহত থাকবে এবং সম্ভাবনাময় ভবিষ্যৎ অপেক্ষা করছে।

আল্লাহ তাদের পরিপূর্ণ বিজয় দান করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102