বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে দালাল চক্রের ১৩ জন সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র‌্যাব-১ হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে : ইরান প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল আগামী ৫ দিন বৃষ্টির আভাস হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA জুলাই গণঅভ্যুত্থানে উত্তরায় সর্বকনিষ্ঠ শহীদ জাবির ইব্রাহীম: এক শিশুর রক্তে লেখা ইতিহাস রাজধানীতে আজ বৃষ্টির সম্ভাবনা, যা জানাল আবহাওয়া অধিদপ্তর জুলাই গণঅভ্যুত্থানের অমর প্রতীক শহীদ মীর মুগ্ধ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

গাজীপুরের টঙ্গীর আলোচিত যুবলীগ নেতা ও ৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে তাকে আটক করা হয়। পরে রাতেই তাকে টঙ্গী পশ্চিম থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বিল্লাল হোসেন মোল্লার বিরুদ্ধে টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তিনি টঙ্গী পশ্চিম থানাধীন ছালামত মোল্লা রোডের বাসিন্দা এবং মমিন মোল্লার ছেলে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের সময় তিনি আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর রোববার রাতে মালয়েশিয়ার কুয়ালালামপুরগামী Malaysia Airlines–এর এমএইচ-১৯৭ ফ্লাইটে দেশত্যাগের চেষ্টা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে ইমিগ্রেশন পুলিশ তাকে শনাক্ত করে এবং আটক করে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহীন খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102