শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জুলাইয়ে দেশজুড়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত হয়েছেন হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে প্রশংসায় ভাসছেন খিলক্ষেত থানার ওসি আজ থেকে উন্মুক্ত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে দালাল চক্রের ১৩ জন সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র‌্যাব-১ হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে : ইরান প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল আগামী ৫ দিন বৃষ্টির আভাস হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA

১৪ ফেব্রুয়ারি: স্বৈরাচার প্রতিরোধ দিবস হিসেবে পালনের দেশবাসীকে আহ্বান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

“১৪ ফেব্রুয়ারি আমাদের ইতিহাসে গভীর বেদনা ও সংগ্রামের দিন। ১৯৮৩ সালের এই দিনে তৎকালীন মজিদ খান শিক্ষা কমিশনের প্রস্তাবিত কুখ্যাত শিক্ষানীতি বাতিলের দাবিতে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের ডাকে ছাত্রসমাজ রাজপথে নেমেছিল।
স্বৈরাচার হুসেইন মুহাম্মদ এরশাদ সরকারের পুলিশের গুলিতে সেদিন শহীদ হন জাফর, জয়নাল, মোজাম্মেল, আইয়ুব, দীপালি, কাঞ্চনসহ নাম না জানা আরও অনেকে। তাদের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হয়ে আছে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন উত্তরা পূর্ব শাখার আহ্বায়ক ইব্রাহিম সিকদার বলেন, “আমরা মনে করি, ১৪ ফেব্রুয়ারি কোনো উৎসবের দিন নয়; এটি স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদদের স্মরণ এবং প্রতিরোধের শপথ নেওয়ার দিন। শিক্ষার অধিকার, গণতন্ত্র ও ন্যায়ের সংগ্রামে শহীদদের আত্মত্যাগ আমাদের চিরকাল প্রেরণা জোগাবে।”
গণ-আন্দোলনের লড়াকু শহীদদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা ও সালাম জানান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102