শনিবার, ২০ জুন ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন এমপি! জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন এমপি, এস এম জাহাঙ্গীর জলবায়ু অভিবাসীদের জন্য সঠিক নীতিমালা এগিয়ে নিতে গণমাধ্যমের ভূমিকা লালমনিরহাটে নিহত শিশু নন্দিনীর পরিবারের সাথে সাক্ষাৎ ডেপুটি স্পিকারের নির্দেশে মানিক মিয়া এভিনিউয়ে সবুজায়ন, পরিচ্ছন্নতা ও নাগরিক সুবিধা বৃদ্ধি দুর্গাপুরে বড় ভাইয়ের ঘরের বারান্দা থেকে ছোট ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ খালে ভেসে যাওয়া বৃদ্ধাকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছে শিশু মারিয়া ‘আমরা ইরানে টাকা দিচ্ছি না, তবে অন্যরা চাইলে বিনিয়োগ করতে পারে’

নোংরা রাজনীতি বন্ধ করতে হবে— কর্মীদের উদ্দেশে হুম্মাম কাদের চৌধুরী

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, বিজয়ী হয়েছি বলে অন্যদের ওপর অত্যাচার বা নির্যাতন করার কথা ভাববেন না। এই নোংরা রাজনীতি বন্ধ করতে হবে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রাঙ্গুনিয়া উপজেলার কাদেরনগরে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

হুম্মাম কাদের চৌধুরী বলেন, আমরা অনেক নির্যাতন সহ্য করেছি, আমরা জানি এই ধরনের নির্যাতনে পরিবারের ওপর কী প্রভাব পড়ে।

সে কারণেই বলছি— নতুন রাঙ্গুনিয়া ও নতুন বাংলাদেশ। তার মানে নতুন রাজনীতি।তিনি আরো বলেন, আমি রাজনীতি অতটা বুঝি না, কিন্তু আমি শুধু একটা জিনিসে বিশ্বাস করি— রাজনীতি করতে হলে শরীরের চেয়ে কলিজা বড় হতে হয়। আমরা এবার প্রমাণ করে দেব আমাদের কলিজা বড়।

অতীতের কষ্ট ও বিভেদ ভুলে নতুনভাবে রাজনীতি করার আহ্বান জানান তিনি। 

কর্মীদের উদ্দেশে হুম্মাম কাদের বলেন, এখন অনেক মেসেজ পাচ্ছি, অনেকে অভিনন্দন জানাচ্ছেন। অনেক নতুন নতুন নাম দেখা যাচ্ছে। আপনারা সবাই জানেন, সালাহউদ্দিন কাদের চৌধুরীর পরিবার বেঈমান বা মোনাফেক নয়।

কঠিন সময়ে যারা পাশে ছিলেন, তারাই তার প্রকৃত পরিবার।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102