বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২১ অপরাহ্ন

দামুড়হুদায় জাল ভোট দিতে গিয়ে শিক্ষককে আটক করে জরিমানা

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
চুয়াডাঙ্গা-২ আসনের দামুড়হুদা উপজেলা সদর ইউনিয়নের নাপিতখালী ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে আব্দুস সাত্তারের ছেলে শাহাবুদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার নাপিতখালি কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। পরে তাকে চুয়াডাঙ্গা জেলা ডিসি অফিসের ম্যাজিট্রেট আশফিকুর রহমান ৬ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা পরিশোধ করে তিনি মুক্ত হন।

দামুড়হুদা উপজেলা শহকারি কমিশনার (ভুমি) শাহিন আলম বিষয়টি নিশ্চিত করেছেন। শাহাবুদ্দিন বাংলাদেশ জামায়াত ইসলামের সমর্থক বলে জানিয়েছেন স্থানীয়রা।জানা গেছে, ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তারিকুল ইসলাম অভিযুক্ত ব্যক্তি জাল ভোট দেওয়ার চেষ্টা করলে তাকে হাতেনাতে ধরেন। পরে নির্বাহী ম্যাজিট্রেট আশফিকুর রহমান তাকে ৬ হাজার টাকা জরিমানা করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102