বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জুলাই জাদুঘর স্বৈরাচারের বিরুদ্ধে জাতির সংগ্রামের জন্য ভবিষ্যতের অনুপ্রেরণা হয়ে থাকবে—–স্পীকার “বেসরকারী সদস্যদের বিল ও বেসরকারী সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব” শাশুড়িকে কুপিয়ে হত্যার মামলায় জামাতার মৃত্যুদণ্ড ইরানে গোপনে হামলা চালিয়েছিল সৌদি আরবও জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ — মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান নিকুঞ্জে সাংবাদিক নির্যাতনকারী সেই কুখ্যাত ছাত্রলীগ নেতা রিয়াদ গ্রেপ্তার এক সময় দাড়ি রাখা ও টুপি পরাকেও সন্দেহের চোখে ‘দেখা হতো’: তথ্যমন্ত্রী জাবিতে নারী শিক্ষার্থীকে জঙ্গলে টেনে নিয়ে ধর্ষণচেষ্টা হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ অন্যদের বিচার দাবি দুর্গাপুরে রেল আসার আনন্দের বন্যা – বাস্তবায়ন ডেপুটি স্পীকার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: খুলনায় সাংবাদিক কার্ড বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী সাংবাদিক পর্যবেক্ষণ কার্ড বিতরণকে কেন্দ্র করে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে চরম বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ উঠেছে।

 

বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, গত ৫ ফেব্রুয়ারির মধ্যে প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দেওয়া সাংবাদিকদের ১০ ফেব্রুয়ারি সকাল থেকে পর্যবেক্ষণ কার্ড বিতরণের কথা থাকলেও অধিকাংশ সাংবাদিক নির্ধারিত দিনে কার্ড পাননি।
সকাল থেকে জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থান করেও বহু সাংবাদিক কার্ড না পেয়ে ফিরে যেতে বাধ্য হন। অভিযোগ রয়েছে, এ বিষয়ে জেলা প্রশাসক (ডিসি) মহোদয়ের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। পরে কয়েকজন সিনিয়র সাংবাদিকের সঙ্গে ডিসি মহোদয়ের গোপন আলোচনা অনুষ্ঠিত হয়। ওই আলোচনার পরপরই ডিসি কার্যালয় ত্যাগ করেন এবং এরপর সীমিত সংখ্যক সাংবাদিককে কার্ড দেওয়া হয়।
জানা গেছে, দিনের শুরুতেই এক দফায় বেশ কিছু কার্ড স্থানীয় প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের মধ্যে বিতরণ করা হয়। তবে অনলাইন ও অন্যান্য প্রিন্ট মিডিয়ার অনেক সাংবাদিককে কোনো কার্ড দেওয়া হয়নি। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন উপস্থিত গণমাধ্যমকর্মীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সাংবাদিক বলেন, “সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে বসে ছিলাম, তবুও কার্ড পেলাম না। এখানে মুখ চিনে চিনে, বিশেষ করে খুলনা প্রেস ক্লাবের সঙ্গে যুক্ত কিছু সাংবাদিককে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কেউ কেউ দুইটি করে কার্ডও নিয়েছেন। আবার কয়েকজন সিনিয়র সাংবাদিক ডিসি মহোদয়ের স্বাক্ষর করা সিল মারা ফাঁকা কার্ড নিয়েও চলে গেছেন।”
আরেকজন অভিজ্ঞ সাংবাদিক অভিযোগ করে বলেন, “আমার সাংবাদিকতার বয়স প্রায় ১৩ বছর। কিন্তু নির্বাচনী সাংবাদিক কার্ড নিয়ে এমন নাটক এই প্রথম দেখলাম। ভোটকেন্দ্রে যত বেশি সাংবাদিক থাকবে, তত বেশি নির্বাচন স্বচ্ছ ও নিরাপদ হবে। কিন্তু পরিকল্পিতভাবেই সাংবাদিকদের সংখ্যা কমিয়ে রাখা হচ্ছে, যাতে অনিয়ম আড়ালে থাকে।”
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে খুলনার গণমাধ্যমকর্মীরা দ্রুত স্বচ্ছ ও সমান নীতিতে সব যোগ্য সাংবাদিকের মধ্যে নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102