শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী বিজিএমইএ এবং এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন যৌথ উদ্যোগে ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। ইরানের অধিনায়ক বললেন, আয়োজকরা চায় আমরা বাদ পড়ি ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানের ঘটনায় দুই মামলা, দুলাভাই বাহিনীর প্রধানসহ গ্রেপ্তার ২ সময় চাহিয়া লজ্জা দিবেন না : স্পিকার হাফিজ উদ্দিন ছাগল মারাকে কেন্দ্র করে, মিথ্যা মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন ফেসবুক স্ট্যাটাসে ক্ষমা চাইলেন, সন্ধ্যায় মিলল গাছে ঝুলন্ত মরদেহ মেডিকেল শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, তিন দিন পর উদ্ধার মরদেহ ইতিহাসে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টকে এভাবে সম্মানিত করা হলো: ট্রাম্প

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: খুলনায় সাংবাদিক কার্ড বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী সাংবাদিক পর্যবেক্ষণ কার্ড বিতরণকে কেন্দ্র করে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে চরম বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ উঠেছে।

 

বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, গত ৫ ফেব্রুয়ারির মধ্যে প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দেওয়া সাংবাদিকদের ১০ ফেব্রুয়ারি সকাল থেকে পর্যবেক্ষণ কার্ড বিতরণের কথা থাকলেও অধিকাংশ সাংবাদিক নির্ধারিত দিনে কার্ড পাননি।
সকাল থেকে জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থান করেও বহু সাংবাদিক কার্ড না পেয়ে ফিরে যেতে বাধ্য হন। অভিযোগ রয়েছে, এ বিষয়ে জেলা প্রশাসক (ডিসি) মহোদয়ের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। পরে কয়েকজন সিনিয়র সাংবাদিকের সঙ্গে ডিসি মহোদয়ের গোপন আলোচনা অনুষ্ঠিত হয়। ওই আলোচনার পরপরই ডিসি কার্যালয় ত্যাগ করেন এবং এরপর সীমিত সংখ্যক সাংবাদিককে কার্ড দেওয়া হয়।
জানা গেছে, দিনের শুরুতেই এক দফায় বেশ কিছু কার্ড স্থানীয় প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের মধ্যে বিতরণ করা হয়। তবে অনলাইন ও অন্যান্য প্রিন্ট মিডিয়ার অনেক সাংবাদিককে কোনো কার্ড দেওয়া হয়নি। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন উপস্থিত গণমাধ্যমকর্মীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সাংবাদিক বলেন, “সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে বসে ছিলাম, তবুও কার্ড পেলাম না। এখানে মুখ চিনে চিনে, বিশেষ করে খুলনা প্রেস ক্লাবের সঙ্গে যুক্ত কিছু সাংবাদিককে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কেউ কেউ দুইটি করে কার্ডও নিয়েছেন। আবার কয়েকজন সিনিয়র সাংবাদিক ডিসি মহোদয়ের স্বাক্ষর করা সিল মারা ফাঁকা কার্ড নিয়েও চলে গেছেন।”
আরেকজন অভিজ্ঞ সাংবাদিক অভিযোগ করে বলেন, “আমার সাংবাদিকতার বয়স প্রায় ১৩ বছর। কিন্তু নির্বাচনী সাংবাদিক কার্ড নিয়ে এমন নাটক এই প্রথম দেখলাম। ভোটকেন্দ্রে যত বেশি সাংবাদিক থাকবে, তত বেশি নির্বাচন স্বচ্ছ ও নিরাপদ হবে। কিন্তু পরিকল্পিতভাবেই সাংবাদিকদের সংখ্যা কমিয়ে রাখা হচ্ছে, যাতে অনিয়ম আড়ালে থাকে।”
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে খুলনার গণমাধ্যমকর্মীরা দ্রুত স্বচ্ছ ও সমান নীতিতে সব যোগ্য সাংবাদিকের মধ্যে নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102