মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আগামী ৭২ ঘণ্টায় ৮ বিভাগে বৃষ্টির আভাস শাহজালালে অভিযান, ৩২ লাখ টাকার পণ্য আটক তেলের দাম ফের ১০২ ডলার ছাড়াল নতুন দায়িত্বে আসিফ মাহমুদ, সারজিস আলম ও মাহমুদা মিতু দেশের প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের সুদৃঢ় অঙ্গীকার: প্রধানমন্ত্রী চট্টগ্রাম বন্দরের ইজারার সিদ্ধান্ত বাতিলের দাবিতে মশাল মিছিল রাজপথের আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক পথচলা থেকে নেতৃত্বের প্রত্যাশায় সেলিম আহমেদ রেজা নতুন কমিটিতে আমিনুল হককে সভাপতি চান উত্তর বিএনপির নেতাকর্মীরা, গুলশানে বিক্ষোভ ত্রয়োদশ জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত আওয়ামী লীগের সঙ্গে কোনো পুনর্মিলন নয়, বিচার নিশ্চিত করতে হবে

ভয়কে জয় করার মন্ত্র দিলেন সুস্মিতা সেন

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

ভারতের প্রথম মিস ইউনিভার্স বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। প্রতিযোগিতায় জেতার আগে তার কি ভয় লাগেনি? তার কি হাত-পা ঠান্ডা হয়নি? অবশ্যই হয়েছে। সেই ভয়কে নিজেই অতিক্রম করেছিলেন অভিনেত্রী। হয়েছিলেন মিস ইউনিভার্স। 

সুস্মিতার মতোই হয়তো মিস ইউনিভার্স প্রযোগিতায় আপনি অংশগ্রহণ করছেন কিংবা করবেন। এতে আপনার টেনশন হচ্ছে। ভয় করছে। তাদের জন্য ভয়কে জয় করার মন্ত্র দিলেন সুস্মিতা সেন।

অভিনেত্রী মনে করেন, ভয়কে জয় করতে হলে প্রথমে তাকে কাজটাকে আপন করে নিতে হয়। নিজের সেরাটা দেওয়ার তাগিদ তৈরি হয়। তাহলেই সেই কাজ জয় করা যায়। নিজের লক্ষ্যে পৌঁছানো যায়।

প্রতিযোগিতার আগে কয়েক মিনিট নিজের সঙ্গে সময় কাটাতে পরামর্শ দিয়েছেন সাবেক এ সুন্দরী। তাতে দুশ্চিন্তা দূর হয়। মন অনেকখানি শান্ত হয়। ইতিবাচক এনার্জি তৈরি করতে হয় নিজের মধ্যে। এর জন্য ডিপ ব্রিদিং অত্যন্ত কার্যকারী এক্সারসাইজ। মনকে ডিটিক্স করা জরুরি।

উল্লেখ্য, বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন ১৮ বছর বয়সে ফেমিনা মিস ইন্ডিয়ার মুকুট জয় করেন এবং পরে ১৯৯৪ সালে মিস ইউনিভার্স মুকুট জয় করেন। তিনিই প্রথম বাঙালি তথা প্রথম ভারতীয় হিসেবে মিস ইউনিভার্সের মুকুট লাভ করেন। বলিউড সিনেমায় কাজের জন্য পরিচিতি লাভ করলেও তিনি তামিল ও বাংলা ভাষার সিনেমাতেও অভিনয় করেছেন। সিনেমায় তার কাজের জন্য তিনি দুটি ফিল্মফেয়ার পুরস্কারসহ একাধিক পুরস্কার অর্জন করেছেন।

এ ছাড়া ২০০০ সালে সুস্মিতা সেন ‘রেনি’ নামে এক মেয়েশিশুকে দত্তক নিয়ে ইতিহাস তৈরি করেন। তিনি মাত্র ২৫ বছর বয়সে একাকী নারী হিসেবে শিশু দত্তক নেওয়ায় অভিভাবকত্ব নিয়ে সামাজিকভাবে গ্রহণযোগ্যতার প্রশ্ন ওঠে। কিন্তু মুম্বাই আদালত তাদের আবেদন রদ করে এবং সুস্মিতা জয়লাভ করেন। ২০১০ সালের ১৩ জানুয়ারি তিনি ‘আলিশা’ নামে তিন মাস বয়সি মেয়েশিশুকে দত্তক নেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102