বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

পর্দায় আসছে ‘ইয়ং শার্লক’, মার্চে মুক্তি পাচ্ছে নতুন গোয়েন্দা সিরিজ

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
বিশ্বখ্যাত গোয়েন্দা শার্লক হোমস কিভাবে অপরাধ জগতের রহস্য সমাধান শিখলেন? কেমন ছিল তার ছাত্রজীবন? এই সব রোমাঞ্চকর গল্প নিয়ে তৈরি হয়েছে নতুন ওয়েব সিরিজ ‘ইয়ং শার্লক’। ১৮৭০ দশকের প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজে শার্লককে দেখা যাবে এক ডানপিটে ও সাহসী তরুণ হিসেবে।

এখানে শার্লক হোমস কোনো নামী গোয়েন্দা নন, বরং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ ছাত্র। একটি খুনের মামলায় ফেঁসে গিয়ে তিনি জড়িয়ে পড়েন আন্তর্জাতিক এক ষড়যন্ত্রে।

হিরো ফিয়েনেস টিফিন এই সিরিজে শার্লকের ভূমিকায় অভিনয় করছেন। এ ছাড়া আরো অভিনয় করেছেন কলিন ফার্থ ও জোসেফ ফিয়েন্সের মতো তারকারা।২০০৯ সালে রবার্ট ডাউনি জুনিয়রকে নিয়ে শার্লক হোমস ছবি বানিয়ে বাজিমাত করা পরিচালক গাই রিচি এই সিরিজের প্রথম দুটি পর্ব পরিচালনা করেছেন। ৮ পর্বের এই সিরিজটি আগামী ৪ মার্চ, ২০২৬ তারিখে মুক্তি পেতে যাচ্ছে।

শার্লক ভক্তদের জন্য আরো একটি সুখবর রয়েছে। ড্যানিয়েল রিচম্যান নামের এক বিনোদন বিশ্লেষক জানিয়েছেন, খুব শীঘ্রই রবার্ট ডাউনি জুনিয়রকে নিয়ে বড় পর্দায় ‘শার্লক হোমস ৩’ সিনেমার কাজ শুরু হতে যাচ্ছে। তবে মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের শুটিং শেষ করে তিনি এই সিনেমার কাজ ধরবেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102