শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সিভিল এভিয়েশন একাডেমির সেমিনার: দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ জোরদার করা সময়ের দাবি দুর্গাপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু সাদাকাত-সালমানের ফিফটিতে পাকিস্তানের লড়াকু সংগ্রহ সর্বনিম্ন রেকর্ড গড়েছে ভারতীয় রুপির দাম দেশে ফিরলেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশির মৃত্যুতে জামায়াতের শোক রামগতিতে ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে ছুরিকাঘাত, গ্রেপ্তার ৩ কূর্মিটোলা ক্যাম্পে বিশুদ্ধ পানির কল উদ্বোধন করলেন আমিনুল হক দক্ষ ও প্রশিক্ষিত হওয়া সত্ত্বেও মামলা তদন্তের সুযোগ পাচ্ছেন না পুলিশ সার্জেন্টরা

অভিষেকেই বেনজেমার হ্যাটট্রিক

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
সৌদি আরবের ফুটবলে আবারও আলোড়ন তুললেন করিম বেনজেমা। ক্লাব বদলের নাটকীয় অধ্যায় শেষে আল-হিলালের জার্সিতে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে জানিয়ে দিলেন, ফর্ম এখনো অটুট। এতে আল-ওখদুদের বিপক্ষে ৬-০ গোলের বড় জয় পায় আল-হিলাল। আল ইত্তিহাদ ছেড়ে সোমবার সৌদি প্রো লিগের বর্তমান শীর্ষ দল আল-হিলালে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন বেনজেমা।তবে এই দলবদল সহজ ছিল না। সৌদি ক্রীড়া মন্ত্রণালয় ও পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) আপত্তির কারণে শেষ মুহূর্ত পর্যন্ত ঝুলে ছিল বিষয়টি। ডেডলাইন ডে-তে সব জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত নিজের পছন্দের ক্লাবে যাওয়ার সুযোগ পান ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।আল-ওখদুদের মাঠে বৃহস্পতিবার আল-হিলালের হয়ে অভিষেকেই গোলের খাতা খুলতে বেনজেমার লেগেছে মাত্র ৩১ মিনিট।ব্যাক-হিল ফিনিশে নিজের জাত চিনিয়ে দেন সাবেক ফ্রান্স তারকা। দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে মালকমের বাড়ানো বল থেকে সাইড-ফুটেড শটে করেন দ্বিতীয় গোল। চার মিনিট পর কাছ থেকে বল জালে জড়িয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক।এই জয়ে ৬-০ ব্যবধানে জিতে লিগ টেবিলের শীর্ষে অবস্থান আরো শক্ত করেছে আল-হিলাল।ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, আল ইত্তিহাদের দেওয়া চুক্তি নবায়নের প্রস্তাব নিয়ে অসন্তুষ্ট ছিলেন বেনজেমা। নিজেকে অসম্মানিত মনে করায় ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। তবে পিআইএফের তত্ত্বাবধানে আল-হিলালে তার যোগ দেওয়া নাকি ভালোভাবে নেননি রোনালদো।সূত্র জানায়, বেনজেমার দলবদল ঠেকানোর চেষ্টা করেছিলেন পর্তুগিজ সুপারস্টার। তার ধারণা, আল-হিলালকে শিরোপার পথে এগিয়ে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে পিআইএফ।প্রতিবাদস্বরূপ সোমবার আল-নাসরের হয়ে খেলতেও অস্বীকৃতি জানান রোনালদো।

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102