সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সিলেটে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, দুই গ্রামের সংঘর্ষে আহত ৩৫ ২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ট্রেনচালকের বুদ্ধিমত্তায় অল্পের জন্য বেঁচে গেলেন তরুণ পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন হাফেজ আব্দুল মোমিন ১১৪ বছরের পুরোনো স্কুল ও ধর্মপল্লী রক্ষায় : ডেপুটি স্পিকারের উদ্যোগ ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল পেশাজীবীদের আস্থার ঠিকানা পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান শমিত

অলরাউন্ডারের রাজত্বে ফিরলেন পাকিস্তানের সাইম আইয়ুব

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে সফল টি-টোয়েন্টি সিরিজের পর আইসিসির সর্বশেষ র‍্যাংকিংয়ে বড় সুখবর পেয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা। বুধবার প্রকাশিত হালনাগাদ র‍্যাংকিংয়ে অলরাউন্ডার ও বোলিং—দুই বিভাগে চোখে পড়ার মতো উন্নতি হয়েছে দলটির।বোলারদের মধ্যে ৬ উইকেট শিকার করা আবরার আহমেদ উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। তার রেটিং এখন ৭৪৮ পয়েন্ট, যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ।

এই তালিকায় তার সামনে আছেন কেবল ভারতের বরুণ চক্রবর্তী।

অলরাউন্ডার র‍্যাংকিংয়েও পাকিস্তানের জন্য এসেছে দারুণ সুখবর। সাইম আইয়ুব আবারও অলরাউন্ডারের শীর্ষস্থান দখল করেছেন। মাত্র ১ পয়েন্ট ব্যবধানে তিনি জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে পেছনে ফেলেছেন।
একই সঙ্গে মোহাম্মদ নেওয়াজ উঠে এসেছেন সপ্তম স্থানে।অস্ট্রেলিয়ার বিপক্ষে পেসাররা খুব একটা ভালো করতে না পারলেও পাকিস্তানের প্রধান পেসার শাহিন শাহ আফ্রিদি আবারও শীর্ষ ২০–এ ফিরেছেন। বর্তমানে তার অবস্থান ১৯ নম্বরে।

তবে ব্যাটিং বিভাগে এখনো কাঙ্ক্ষিত উন্নতি হয়নি পাকিস্তানের।অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো পারফর্ম করলেও সাইম আইয়ুব ও সালমান আলী আগা ব্যাটসম্যানদের শীর্ষ ২০-এ জায়গা করে নিতে পারেননি।

পাকিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষস্থানে আছেন সাহিবজাদা ফারহান। কদিন আগে বিপিএলের শিরোপা জেতা এই ওপেনারের অবস্থান ৭ নম্বরে। যদিও অস্ট্রেলিয়া সিরিজে তিনি রান পেতে সংগ্রাম করেছেন। ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে যথারীতি শীর্ষে রয়েছেন ভারতের অভিষেক শর্মা।

দলগত টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ভারত অনেকটাই এগিয়ে। ভারতের রেটিং ২৭৩ পয়েন্ট, যেখানে পাকিস্তানের ২৩৮ পয়েন্ট।

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি। সূচি অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ভারত-পাকিস্তান ম্যাচ। তবে সরকারের নির্দেশে এই ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102