বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

ভারত ফেভারিট, তবে অস্ট্রেলিয়া অন্তত সেমিফাইনাল খেলবে : পন্টিং

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
নিজেদের মাঠে শক্তি-সামর্থ্য ও পারফরম্যান্সে এগিয়ে ভারত। কন্ডিশনও তাদের চেনা। তাই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকেই ফেভারিট মানছেন রিকি পন্টিং। তবে অস্ট্রেলিয়াকেও পিছিয়ে রাখছেন না তিনি।এই অস্ট্রেলিয়ান কিংবদন্তির বিশ্বাস অন্তত সেমিফাইনাল খেলবেন তার উত্তরসূরিরা। এমন এক সময়ে পন্টিং এমন কথা শোনালেন, যখন পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি সিরিজে ক্লিন সুইপ হয়েছে অস্ট্রেলিয়া। বিশেষ করে শেষ দুই ম্যাচে তারা পাত্তাই পায়নি সেভাবে। স্পিনের সামনে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের ভোগান্তিও ছিল নজড়ে পড়ার মতো।তবে আইসিসি রিভিউয়ে পন্টিং বলেন, বিশ্বকাপে অস্ট্রেলিয়া ঠিকই ভালো করবে, অন্তত সেমি-ফাইনালে খেলবে।তিনি জানান, অস্ট্রেলিয়ার স্কোয়াডের দিকে যদি তাকান, অন্য যেকোনো দলের মতোই সুযোগ আছে তাদের। ভারত সম্ভবত পরিষ্কার ফেভারিট হিসেবেই শুরু করছে এই আসরে, সেটা কন্ডিশনের কারণে, তাদের প্রতিভা ও যে মানের ক্রিকেটার তাদের আছে, সবকিছু মিলিয়েই। তাদেরকে হারানো হবে কঠিন।তবে আমি সত্যি মনে করি, সেমি-ফাইনালের সময় এলে অস্ট্রেলিয়াকেও দেখতে পাবেন।অস্ট্রেলিয়া দলকে নিয়ে এই মুহূর্তে একটি দুর্ভাবনার জায়গাও অবশ্য দেখছেন পন্টিং। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া দলে কিছুটা পালাবদল চলছে। তবে খুব নাটকীয় কিছু নয়। যে স্কোয়াড তারা ঘোষণা করেছে, সেখানে অভিজ্ঞ নামও আছে।এই মুহূর্তে কয়েকজন চোটে আছে বা চোট থেকে ফিরছে। এই মুহূর্তে সেটিই তাদের জন্য সবচেয়ে দুর্ভাবনার ব্যাপার।’চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন প্যাট কামিন্স। আরেক অভিজ্ঞ পেসার জশ হেইজেলউডের বিশ্বকাপের প্রথম দিকে খেলা নিয়ে আছে শঙ্কা। টিম ডেভিড ও ন্যাথান এলিসও ফিরছেন চোট কাটিয়ে। মূল স্পিনার অ্যাডাম জ্যাম্পারও আছে কুঁচকির সমস্যা, যদিও তা আপাতত গুরুতর নয়। চোটের দুর্ভাবনার পাশে অস্ট্রেলিয়াকে নিয়ে আশার জায়গাও দেখছেন পন্টিং। অলরাউন্ডারের ছড়াছড়িকে তিনি মনে করেন দলটির বড় শক্তি। স্পিন সহায়ক উইকেটের জন্যও আছে রসদ।পন্টিং বলেন, তাদের স্কোয়াডে একটি সত্যিকারের ভালো ব্যাপার হলো, অলরাউন্ডার বেশ কয়েকজন আছে তাদের। স্টয়নিস, ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন… বেশ কজন। কুপার কনোলি আছে। মাত্রই বিগ ব্যাশে টুর্নামেন্ট সেরা হয়েছে এই তরুণ, টানা দ্বিতীয়বার। আর উইকেটে যদি টার্ন মেলে, জাম্পা ও ম্যাক্সওয়েলের সঙ্গে কনোলিকেও বেছে নিতে পারে অস্ট্রেলিয়া। সেখানে তাই স্পিন বোলিংয়ে তিনজন বিকল্প আছে অজিদের।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102