মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

‘পাকিস্তান জানে তারা হারবে’—তাই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত: কীর্তি আজাদ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ না খেলার পাকিস্তানের সিদ্ধান্ত ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ক্রিকেট ও রাজনৈতিক মহলে। পাকিস্তান সরকার এক টুইট বার্তায় জানায়, তারা বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য দলকে অনুমোদন দিলেও ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে মাঠে নামবে না।পাকিস্তানের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও রাজ্যসভার সাংসদ কীর্তি আজাদ। তিনি বলেন, ‘পাকিস্তান জানে যে তারা ভারতের বিপক্ষে ম্যাচটি জিততে পারবে না।তাই নিজেদের সম্মান বাঁচাতেই তারা ম্যাচটি বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।’আজাদ আরো দাবি করেন, পাকিস্তানের এই সিদ্ধান্ত ক্রীড়ার চেয়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, “২০২৫ সালে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়াত, তাহলে আন্তর্জাতিক মহলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা যেত এবং পাকিস্তানকে ‘সবচেয়ে বড় সন্ত্রাসবাদী রাষ্ট্র’ হিসেবে চিহ্নিত করা যেত।”পাকিস্তানের সিদ্ধান্তের সমালোচনায় সরব হন আরেক ভারতীয় সংসদ সদস্য শশাংক মণি।তিনি বলেন, ‘যখন খেলোয়াড়রা বুঝতে পারে তারা জিততে পারবে না, তখন তারা মাঠ ছেড়ে চলে যায়। পাকিস্তানও ঠিক সেটাই করেছে।’বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের সাবেক বিশ্বকাপজয়ী ক্রিকেটার মদন লাল বলেন, ‘পাকিস্তান সরকার ও পিসিবি মিলেই নিজেদের ক্রিকেটের ক্ষতি করছে। এতে কোনো সমস্যার সমাধান হবে না।বাংলাদেশকে সমর্থন দেওয়া তাদের সিদ্ধান্ত হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত ক্ষতিটা হবে পাকিস্তান ও বাংলাদেশেরই।’এদিকে কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার মনে করেন, পাকিস্তানের এই অবস্থানের জবাবে আইসিসি আইনি পথও বিবেচনায় নিতে পারে। তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানানোয় আইসিসি পাকিস্তানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে। এর ফল কী হবে তা বলা কঠিন, তবে আইসিসি যে এই সিদ্ধান্তে ভীষণ অসন্তুষ্ট, তা স্পষ্ট।’আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানায়, বিশ্বকাপের মূল উদ্দেশ্য হলো সব দল নির্ধারিত নিয়ম মেনে খেলবে।নির্বাচিত ম্যাচ বর্জন ক্রিকেটের চেতনা ও দর্শকদের স্বার্থের পরিপন্থী এবং এতে টুর্নামেন্টের ক্ষতি হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102