শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন এমপি! জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন এমপি, এস এম জাহাঙ্গীর জলবায়ু অভিবাসীদের জন্য সঠিক নীতিমালা এগিয়ে নিতে গণমাধ্যমের ভূমিকা লালমনিরহাটে নিহত শিশু নন্দিনীর পরিবারের সাথে সাক্ষাৎ ডেপুটি স্পিকারের নির্দেশে মানিক মিয়া এভিনিউয়ে সবুজায়ন, পরিচ্ছন্নতা ও নাগরিক সুবিধা বৃদ্ধি দুর্গাপুরে বড় ভাইয়ের ঘরের বারান্দা থেকে ছোট ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ খালে ভেসে যাওয়া বৃদ্ধাকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছে শিশু মারিয়া ‘আমরা ইরানে টাকা দিচ্ছি না, তবে অন্যরা চাইলে বিনিয়োগ করতে পারে’

জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সহ-অর্থ সম্পাদক হলেন বদরুল আলম মজুমদার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের ২০৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে বিশিষ্ট ছড়াকার আবু সালেহ চেয়ারম্যান এবং সাংবাদিক নেতা জাহাঙ্গীর আলম প্রধান মহাসচিব নির্বাচিত হয়েছেন। সহ-অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন উত্তরা প্রেসক্লাবের সাবেক দুইবারের সভাপতি বদরুল আলম মজুমদার।

সম্প্রতি সংগঠনের এক সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সদস্যদের উপস্থিতিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা, গণমাধ্যমের স্বাধীনতা সুসংহত করা এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা জোরদারে নতুন কমিটি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে।

চেয়ারম্যান আবু সালেহ সাহিত্য ও গণমাধ্যম অঙ্গনে দীর্ঘদিনের পরিচিত ব্যক্তিত্ব। মহাসচিব জাহাঙ্গীর আলম প্রধান সাংবাদিক নেতৃত্বে সক্রিয় ভূমিকার জন্য সুপরিচিত। নেতারা আশা প্রকাশ করেন, তাদের অভিজ্ঞ নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।
সভায় বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, নৈতিকতা ও ঐক্য রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য সামনে রেখে নবগঠিত কমিটি সম্মিলিতভাবে কাজ করবে বলে জানানো হয়।

সংগঠনের পক্ষ থেকে সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102