সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দাখিলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে দারুল আজহার মডেল মাদ্রাসা অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির বিষয় নিয়ে বিজিএমইএ ও বেজিয়া এর মতবিনিময় সভা অনুষ্ঠিত এসএসসির ফলাফলে বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অভাবনীয় সাফল্য দাখিলে শতভাগ সাফল্য, দেশসেরা তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা এসএসসির ফলাফলে মাইলস্টোন কলেজের প্রশংসনীয় সাফল্য বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট, ইতিহাসে দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ ডিএনসিসির সঙ্গে সমন্বয়ে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ নিকুঞ্জ-টানপাড়ায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

নারীদের কর্মঘণ্টা ৫ ঘণ্টা করার ব্যাখ্যা দিলেন জামায়াত আমির

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
নারীদের কর্মঘণ্টা কমিয়ে ৫ ঘণ্টা করার ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমরা এখন বিশ্ব থেকে তো বিচ্ছিন্ন না। নারীরা গর্ভে সন্তান ধারণ করবেন, দুই থেকে আড়াই বছর দুধ খাওয়াবেন, আবার আপনার আমার মতো ৮ ঘণ্টা পেশাগত দায়িত্ব পালন করবেন; ইজ ইট জাস্টিস।’

তিনি বলেন, ‘আমি আমেরিকায় একটা মিটিংয়ে মায়েদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য তাদের কর্মঘণ্টা আট থেকে তিন বাদ দিয়ে পাঁচ রাখার কথা বলেছিলাম।

কিন্তু একটা বক্তব্যে সবকিছু পরিষ্কার করা যায় না। তার কিছু অবশ্যই ব্রেকআপ থাকে। কিন্তু আমরা খুব তাড়াপ্রবণ মানুষ, সঙ্গে সঙ্গে সবকিছু পেতে চাই। না পেলে আমরা অস্থিরতায় ভুগি।
আপনাদের কথা বলছি না, যারা অস্থির হয়েছিলেন তাদের কথা বলছি। তারা তখন একটা কথা চালু করে দিলেন যে, এই সমাজে তো নারীদের প্রয়োজন আছে, তাদের পরিবারের প্রয়োজন আছে, এমনি নারীরা কর্মক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, আবার যদি কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হয়, তাহলে মালিকপক্ষ কেন নারীদেরকে রিক্রুট করবে।’জামায়াত আমির বলেন, ‘আমরা বলতে চেয়েছিলাম কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা নারীদেরকে দান করেছেন, যেটা আমাদের নেই। আমরা ১০ জন মিলে একটা বাচ্চা পেটে নিতে পারব না, এই কোয়ালিটি আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন।

গর্ভে নিতে পারলাম না, বুকের দুধও দিতে পারব না, এটাও আমাদের কোয়ালিটি নাই। এরপরে মায়ের বুককে বিছানা বানিয়ে সন্তানরা বড় হয়, আমরা সবাই বড় হয়েছি। আমার মাকে সবাই সম্মান করুক, আমি সবার কাছে এটা চাই। তাহলে সমাজের মায়েদেরকে সম্মান করা তাদের সন্তানেরা কি চায় না, তারা তো চায়।’তিনি বলেন, ‘বহু মা আট ঘণ্টা ঘরের বাইরে সন্তান রেখে থাকতে চান না, চাকরি ছেড়ে দেন।

কিন্তু তার তো চাকরি যাচ্ছে না, তার চাকরি তার গায়ের সঙ্গে লেগে আছে। প্রশ্ন উঠবে, এই যে তিন ঘণ্টা তিনি কাজ করবেন না, এটার ক্ষতিপূরণ কে দেবে? ইয়েস ইট ইজ গভমেন্ট, এটা গভমেন্টের রেসপন্সিবিলিটি, মায়ের জাতিকে সম্মান দেখান।’তিনি প্রশ্ন রেখে বলেন, ‘সোস্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট কি জন্য? এই লোকদের ওয়েলফেয়ার করার জন্য। আমি নিশ্চিত, আমি যদি আমার মাকে সম্মান করতে পারি, তাহলে সমস্ত নারী জগৎকে আমি সম্মান করতে পারব ইনশাআল্লাহ। সেই সম্মানটাই আমরা দিতে চেয়েছি। এরপরে এটাও বলেছি, কোনো মা যদি ফিল করেন, এক বছরের মাথায় আই এম ওয়েল টু ডু। আমি পারব। মোস্ট ওয়েলকাম। তিনি করবেন। তাকে বাধ্য করা হবে না, দুই থেকে আড়াই বছরের অপরচুনিটি নিতে। শি উইল বি এপ্রিশিয়েটেড। তাকে আমরা এপ্রিশিয়েট করব ইনশাআল্লাহ। এখন কথা হলো, প্রথম দিনেই কি এটা হবে, না হবে না?এটা গ্র্যাজুয়াল প্রসেজের ভিতর দিয়ে আমাদেরকে যেতে হবে ইনশাআল্লাহ।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102