রবিবার, ১০ মে ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
৫ খুনের ঘটনায় পলাতক ফোরকানকে আসামি করে মামলা রবীন্দ্রনাথের কবিতায় উদ্বুদ্ধ হয়ে জনগণ বাংলাদেশকে স্বৈরাচারমুক্ত করেছে — চীফ হুইপ দ্বিতীয় স্বামীর সঙ্গে সংসার করতে সন্তানকে গলা কেটে হত্যা বেবিচকের উপ-পরিচালক মো. ওয়াদিদুজ্জামানের মৃত্যুতে গভীর শোক রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন – তথ্যমন্ত্রী” নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তুরস্কে “TÜRKİYE’S ROAD TO COP31: RESILIENT CITIES” অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রীর অংশগ্রহণ ৫ম শ্রেণির ছাত্রীকে অপহরণ, ১২ দিন আটকে ধর্ষণের অভিযোগে মামলা তিন সন্তানকে বাঁচিয়ে আগুনে পুড়ে মারা গেলেন স্বামী-স্ত্রী ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’— কুষ্টিয়ায় তিন দিনব্যাপী রবীন্দ্র উৎসব শুরু

বয়কটের গুঞ্জনের মাঝে বিমানের টিকিট কাটল পাকিস্তান

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশের পাশে দাঁড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সম্ভাবনা নিয়ে জোর আলোচনা চললেও, শেষ পর্যন্ত সেই পথে হাঁটছে না পাকিস্তান, এমনটাই ইঙ্গিত মিলছে ভারতের কিছু মিডিয়ার সাম্প্রতিক খবরে। সূত্রের বরাতে বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট দল ইতোমধ্যেই শ্রীলঙ্কার কলম্বোর উদ্দেশ্যে বিমানের টিকিট বুক করেছে।

টেলিকম এশিয়া স্পোর্টের প্রতিবেদনে বলা হয়েছে, সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান দল অস্ট্রেলিয়া দলের সঙ্গে একসঙ্গে কলম্বো যাবে। এতে করে স্পষ্ট হচ্ছে, বাংলাদেশের মতো বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্তে যাচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এর আগে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছিলেন, বাংলাদেশের সমর্থনে তারা বিশ্বকাপ বয়কটের বিষয়টি বিবেচনা করতে পারেন। তবে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ যে ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছিল, তা আইসিসির সভায় ১৪-২ ভোটে বাতিল হয়ে যায়।

পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসেন নাকভি। সেখানে প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতি কূটনৈতিক সমর্থন দিলেও আর্থিক ক্ষতির কথা বিবেচনা করে বিশ্বকাপ বয়কট না করার পরামর্শ দেন বলে জানিয়েছে টেলিকম এশিয়া।

এছাড়াও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, সামরিক কর্মকর্তারা এবং সাবেক পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি ও রমিজ রাজাসহ শীর্ষ মহলের পরামর্শে টুর্নামেন্টে অংশ নেওয়ার দিকেই ঝুঁকেছে পিসিবি। এমনকি ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচও বয়কট না করার সিদ্ধান্তের ইঙ্গিত মিলেছে।

সব মিলিয়ে, আনুষ্ঠানিক ঘোষণা না এলেও পাকিস্তানের বিমানের টিকিট বুক করার খবর কার্যত বয়কট গুঞ্জনে পানি ঢেলে দিচ্ছে। জানা গেছে, শুক্রবার ৩০ জানুয়ারি অথবা সোমবার ২ ফেব্রুয়ারির মধ্যে এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে।

এদিকে পাকিস্তান দল বর্তমানে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছে। টিম ম্যানেজমেন্টকে বিশ্বকাপের প্রস্তুতি চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102