তিনি বলেন. ‘আমরা ১৩ তারিখ (ফেব্রুয়ারি) থেকে আল্লাহর দরবারে নতুন একটা বাংলাদেশ চাই।’
খুলনাবাসীর ছয় দাবি : বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দলের আমিরের কাছে খুলনাবাসীর পক্ষে ছয়টি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো বিলডাকাতিয়া, বিলবাদুড়িয়াসহ সব বিলের জলাবদ্ধতা দূরীকরণ, বিশেষায়িত হাসপাতাল আধুনিকায়ন, বন্ধ মিল চালু, পাইপলাইনে গ্যাস সরবরাহ, আধুনিক বিমানবন্দর নির্মাণ এবং সুন্দরবনকে আন্তর্জাতিক মানের পর্যটন শিল্প হিসেবে গড়ে তোলা।
জামায়াত ক্ষমতায় এলে হিন্দুদের জামাই আদরে রাখবে-কৃষ্ণ নন্দী : খুলনা-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী বলেছেন, ‘অনেকে বলেন জামায়াত ক্ষমতায় এলে হিন্দুরা এ দেশে থাকতে পারবে না। কিন্তু জামায়াত ক্ষমতায় এলে মুসলমানরা হিন্দুদের এ দেশে জামাই আদরে রাখবে। একজন হিন্দুকেও ভারতে যেতে হবে না।’