শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার বাঁশখালীকে বন্যা মুক্ত করার সকল পদক্ষেপ নেয়া হবে- আসাদুল হাবিব দুলু এমপি বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী টাইফুন ‘ডলফিনের’ আঘাতে জাপানে ৫ আহত, চীনে বন্দর বন্ধ চিকিৎসা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা স্থানীয় সরকার মন্ত্রীর জুলাই জাদুঘর ঘুরে দেখলেন এনসিপি নেতারা যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১ মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন : আইনমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস: রাষ্ট্রের দায়িত্ব ও দায়বদ্ধতা II – মং এ খেন মংমং যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে সৌদি-তুরস্ক-পাকিস্তান

সাকিবের মাগুরার বাড়িতে চলছে সংস্কার, দেশে ফেরা নিয়ে জল্পনা

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বাদ পড়ার পর টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে ফেরানো নিয়ে কথা বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখন থেকে সাকিব ফিট থাকলে দলে বিবেচনায় নেওয়া হবে বলে এক সংবাদ সম্মেলনে জানায় বিসিবি।

এরপরই সাকিবের মাগুরার বাড়ির এক ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মাগুরা শহরের সাহা পাড়ায় সাকিব আল হাসানের বাড়িতে চলছে সংস্কার কাজ।

গেট মেরামতের পাশাপাশি বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার দৃশ্য দেখে ভক্তদের মনে প্রশ্ন উঠেছে, তাহলে কি ফিরছেন বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার?

বাড়িতে কাজ করা ওয়েল্ডিং মিস্ত্রি মাসুদ জানান, শুনেছি সাকিব আল হাসান আসবেন। তাই বাড়ির প্রধান গেটের মেরামতের কাজ করছি।

তবে এ বিষয়ে সাকিব বা তার পরিবারের পক্ষ থেকে এখনও কোন কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, জুলাই আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর মাগুরা-১ আসনের সাবেক আওয়ামী সংসদ সদস্য ও জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান দেশে ফেরেননি।

তবে বিশ্বের নানা প্রান্তের ফ্রেঞ্চাইজি লিগে খেলছেন নিয়মিত। 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102