সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
রাজপথের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতায় আলোচনায় শিমুল আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যম ও অনিবন্ধিত নিউজ পোর্টালে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে হাজী জাহাঙ্গীর আলম। ঢামেকের বাথরুম থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ইসলামী ব্যাংক হাসপাতালে রোগীর মৃত্যু, ভাঙচুর মেসির বিদায়ি ম্যাচ খেলতে গিয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে অভিযোগের পাহাড় বেনিনের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ১, ইটের আঘাতে আহত ওসি চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫ শতাংশের বেশি প্রাইভেট কারের চাপায় শ্রমিকের মৃত্যু : সেই কিশোরের জামিন নামঞ্জুর ঢাকায় বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা প্রীতম–শেহতাজের বিবাহবিচ্ছেদ, কারণ জানালেন দুজন

প্রথমবার বিপিএলের মঞ্চে সামান্তা

অনলাইন ডেস্ক রির্পোট
  • আপডেট টাইম: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর মঞ্চে পারফর্ম করলেন ছোট পর্দার অভিনেত্রী সামান্তা পারভেজ। রাজধানীর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বিপিএলের ফাইনালে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স।ফাইনাল ম্যাচ শুরুর আগে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে মঞ্চে উঠে পারফর্ম করেন সামান্তা। দুই দলেরই থিম সংয়ে নাচ পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন তিনি।বিপিএলের মতো বড় আসরে প্রথমবার পারফর্ম করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন এই অভিনেত্রী।

No photo description available.সামান্তা বলেন, “বিপিএলের মতো একটি বড় আয়োজনে পারফর্ম করতে পারা আমার জন্য দারুণ আনন্দের। অভিনয় নিয়ে ব্যস্ত থাকার কারণে এখন নিয়মিত নাচ করা হয় না। এই অনুষ্ঠানের মাধ্যমে অনেকদিন পর মঞ্চে পারফর্ম করলাম, খুব ভালো লেগেছে।নাচের মঞ্চে নিয়মিত দেখা না গেলেও নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন সামান্তা পারভেজ। সামনে ভালোবাসা দিবস ও ঈদুল ফিতর উপলক্ষে বেশ কিছু নতুন নাটকের কাজ নিয়েই বর্তমানে তাঁর ব্যস্ততা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102