শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

কথা দিচ্ছি, আপনাদের পাশে থাকব: এস এম জাহাঙ্গীর

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে এলাকাবাসীর নাগরিক সেবা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।

২৩ জানুয়ারি (শুক্রবার) ঢাকা-১৮ আসনের অন্তর্গত উত্তরখানের ৪৪ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণায় তিনি এলাকার ভোটারদের উদ্দেশ্যে এ বার্তা দেন।

বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, এই ৪৪ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে নাগরিক সেবার অভাব রয়েছে। বিশেষ করে পানি ও রাস্তাঘাটের সংকট গুরুতর। যেভাবে সেবা পাওয়ার কথা সেভাবে আপনারা সেবা পাচ্ছেন না। অথচ, আপনারা নিয়মিত ট্যাক্স পরিশোধ করছেন।

তিনি বলেন,  আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে নাগরিক সেবাগুলো আমি আপনাদের জন্য আদায় করে নিব।

এস এম জাহাঙ্গীর আরো বলেন, আমি কথা দিচ্ছি, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমি আপনাদের পাশে থাকব—ইনশাআল্লাহ।

পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উত্তরখানের কাঁচকুড়াসহ ডিএনসিসি ৪৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকার ভোটারদের মাঝে ধানের শীষের লিফলেট বিতরণ তিনি।

প্রচারণাকালে অপর এক সংক্ষিপ্ত বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন উত্তরা নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ঢাকা–১৮ আসনের জনগণের উদ্দেশে আমি শুধু একটি কথাই বলতে চাই—আমরা আপনাদের একটি নিরাপদ ঢাকা-১৮ আসন উপহার দিব।

তিনি বলেন, অতীতে যারা অন্যায় করেছে, অবিচার করেছে—আমরা তাদের মতো কোনো অন্যায় বা অবিচারের পথে হাঁটব না। এ সময় স্থানীয় বিএনপি ও সহযাগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102