শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জুলাইয়ে দেশজুড়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত হয়েছেন হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে প্রশংসায় ভাসছেন খিলক্ষেত থানার ওসি আজ থেকে উন্মুক্ত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে দালাল চক্রের ১৩ জন সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র‌্যাব-১ হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে : ইরান প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল আগামী ৫ দিন বৃষ্টির আভাস হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA

মায়ানমারের স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার ৮ বাংলাদেশি দেশে ফিরছেন আজ

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
মায়ানমারের একটি স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার হওয়া ৮ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরছেন। বাংলাদেশ বিমানের বিজি৩৮৯ নম্বর ফ্লাইটে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের পৌঁছানোর কথা রয়েছে।

দেশে ফেরত কর্মীদের মধ্যে রয়েছেন—মো. আব্দুল মালেক, হাবিবুর রহমান, রহিম বাদশা, এসকে মিনহাজুল হোসেন, মো. মেহরাজ হাসান, রিয়াজ ফকির, রিপন মিয়া এবং উলহাসায় মারমা। এর আগে, ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর মায়ানমার থেকে ১৮ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছিলেন।

স্ক্যাম সেন্টার থেকে ভুক্তভোগীদের উদ্ধার এবং তাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করেছে ব্র্যাক। দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশে মানবপাচার ও জোরপূর্বক শ্রমের শিকার ব্যক্তিদের সহায়তায় ব্র্যাক সক্রিয়ভাবে কাজ করে আসছে।

দেশে প্রত্যাবর্তনের পর বিমানবন্দরে ভুক্তভোগীদের জন্য জরুরি সহায়তা এবং প্রয়োজনীয় প্রাথমিক সহায়তা প্রদান করবে ব্র্যাক। পরবর্তীতে তাদের পুনর্বাসন এবং মানসিক সহায়তার বিষয়েও প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102