সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দেশে ফেরার ঝুঁকি নেবেন না শেখ হাসিনা, মনে করছেন বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রে গুলিতে মেক্সিকান অভিবাসীর মৃত্যু, দুই দেশের সম্পর্কে নতুন উত্তেজনার আশঙ্কা দেশ পুনর্গঠনে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী খুলনায় মাটিতে পুঁতে রাখা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ঢাকার ৪১৬ বছরপূর্তি উপলক্ষে ‘ঢাকা উৎসব’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাড়ল ডলারের দাম, আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার কত? সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপ জয়ের দৌড়ে কোথায় আর্জেন্টিনা? স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা সব উপজেলা হাসপাতালে এ বছরেই বসছে প্যাথলজি ল্যাব ফের মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান, হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম মারা গেছেন

মব করে জনমত প্রভাবিত করার দিন আর নেই

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
মব সৃষ্টি করে জনমত প্রভাবিত করার দিন এখন আর নেই বলে মন্তব্য করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে হামলার ঘটনায় আহতদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এসময় রাজধানীর মিরপুরে দলের কর্মীদের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াত আমির। 

তিনি বলেন, ‘আমরা এই নোংরা মবের নিন্দা জানাই এবং আমরা দেখতে চাই মব যেন এখানেই শেষ হয়।

মানুষ এখন অনেক সচেতন, মব করে জনমত প্রভাবিত করার দিন শেষ। সবাই জনগণের কাছে নিজের বক্তব্য, দলের অঙ্গীকার ও নিজের আদর্শ নিয়ে যাবে। জনগণ অতীত-বর্তমান বিবেচনা করে ভবিষ্যতে কার ওপর আস্থা রাখবে সে সিদ্ধান্ত নেবে।’ 

ডা. শফিকুর রহমান বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করতে জামায়াত সব ধরনের সহযোগিতা করবে।

তবে যারা নাশকতা করবে, তাদের মুখের দিকে না তাকিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।’ 

তিনি বলেন, সবাই জনগণের কাছে নিজের মতো অঙ্গীকার ও কার্যক্রম নিয়ে যাবে, জনগণ তাদের অতীত-বর্তমান চিন্তা করে ভবিষ্যৎ সিদ্ধান্ত নেবে। আমাদের অঙ্গীকার একেবারেই স্পষ্ট। আমরা ন্যায়, ইনসাফ ও দুর্নীতিমুক্ত শাসন চাই।

আমি ৩০০ আসনের প্রার্থীদের অনুরোধ করব দয়া করে মানুষকে স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত নিতে দিন। জনগণের ভোটে যে-ই নির্বাচিত হোক, রাজনৈতিক দলগুলোর সে ফলাফল মেনে নিয়ে তাদের সহযোগিতা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102