মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ উদযাপনে সংস্কৃতি মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত; বহুমাত্রিক কর্মসূচি ও আন্তর্জাতিক আয়োজনের প্রস্তাবনা পেশ গাজীপুরে যুবলীগ নেতা বেলায়েত গ্রেপ্তার হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে—ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইরানের চুক্তিকে স্বাগত জানিয়েছে হিজবুল্লাহ বাংলা একাডেমিতে অনুষ্ঠিত নজরুল চর্চা ফাউন্ডেশন এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও নজরুল স্মৃতি পদক ২০২৬ অনুষ্ঠান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হারানো গৌরব ফিরে পাওয়ার দুর্দান্ত সময় স্পেনের ইসরায়েল ট্রাম্পের চুক্তি মানতে বাধ্য নয় : বেন-গভির শিশুদের জন্য এবার সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ অনুমোদন

ফরেস্টের মাঠে পয়েন্ট হারাল শীর্ষে থাকা আর্সেনাল

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডের কাছে সিটি হেরে যাওয়ায় আর্সেনালের সামনে সুযোগ এসেছিল ৯ পয়েন্টে এগিয়ে যাওয়ার। তবে নটিংহাম ফরেস্টের বিপক্ষে গোলশূন্য ড্র করে তা কাজে লাগাতে পারল না গানার্সরা। 

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) শনিবার রাতের ম্যাচে ড্র করেছে মিকেল আর্তেতার দল। এ নিয়ে লিগে টানা দ্বিতীয় ড্র করল তারা।

পুরো ম্যাচে গোলের জন্য ১৫ টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখলেও গোলের দেখা পায়নি গানার্সরা। জবাবে ফরেস্ট ম্যাচে ৬টি শট নিলেও, কারোর প্রচেষ্টাই লক্ষ্যে ছিল না।

এতে ২২ ম্যাচে ১৫ জয় ও পাঁচ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। ২২ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি।

তাদের সমান পয়েন্ট নিয়েই তৃতীয় স্থানে অ্যাস্টন ভিলা, অবশ্য একটি ম্যাচ কম খেলেছে দলটি।

 

বার্নলির সঙ্গে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করা লিভারপুল ২২ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে। ১ পয়েন্ট কম নিয়ে তাদের পরেই ম্যানচেস্টার ইউনাইটেড।

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102