মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

পদত্যাগ করেননি নাজমুল, মাঠে যাননি ক্রিকেটাররা

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-কোয়াব। গতকাল তিনি ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত এক মন্তব্য করেছিলেন। এরপরই এই দাবি উঠেছে। সিডব্লিউএবির সভাপতি মোহাম্মদ মিঠুন স্পষ্ট করে জানিয়েছেন, ঢাকা পর্ব শুরুর আগে পদত্যাগ না হলে সব ধরনের ক্রিকেট বন্ধ করা হবে।

তবে এখনো এম নাজমুল ইসলাম পদত্যাগ করেননি। এর প্রভাব পড়েছে বিপিএলে। ঢাকা পর্বের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামেননি নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা।

নিয়ম অনুযায়ী ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে মাঠে আসার কথা। কিন্তু ক্রিকেটাররা তখনও হোটেলেই ছিলেন। এর ফলে বিপিএলের প্রথম ম্যাচ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

এদিকে ছয় দলের ক্রিকেটাররা ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জড়ো হচ্ছেন। সেখানে তারা বিপিএলে খেলবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। পুরো পরিস্থিতি নিয়ে ক্রিকেট অঙ্গনে উত্তেজনা বাড়ছে।

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102