বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

সদরপুরে সরকারি গাছ কাটার দায়ে জেল-জরিমানা

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

ফরিদপুরের সদরপুরে সরকারি গাছ কাটার অপরাধে এক ব্যক্তিকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মটুকচর গ্রামে সদরপুর উপজেলা সহকারী (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়ার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদের জেল জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন—সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মটুকচর গ্রামের মৃত কাঞ্চন বেপারীর ছেলে আব্দুর ছত্তার বেপারী (৫০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত আব্দুল ছত্তার বেপারী সোমবার দুপুরে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মটুক চর মৌজার রাস্তা সংলগ্ন ১ নম্বর সরকারি খাস খতিয়ানভুক্ত জমি থেকে একটি বটগাছ কেটে নেন।

পরে গাছ কর্তনের অপরাধে তাকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ সালের আইন অনুয়ায়ী ৫ হাজার টাকা অর্থদণ্ড ও ৩ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, ‘সরকারি জমি থেকে গাছ কাটা যে দণ্ডনীয় অপরাধ তা অনেকেরই জানা নেই। আজকে দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি গাছ কাটার অপরাধে এক ব্যক্তিকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102