রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু জনগণ আশ্বাস নয়, নিরাপদ বাংলাদেশ ও দৃশ্যমান পদক্ষেপ চায় : রুবেল দৌলতদিয়া ঘাটে মধ্যরাতে বাসে আগুন অপ্রতিম হত্যার ‘রহস্য উন্মোচিত’, বিস্তারিত জানাবে সংবাদ সম্মেলনে শাহজালাল বিমানবন্দরে কমোডের ট্যাংকে মিলল ৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদারে বিএসএফ মহাপরিচালকের নির্দেশ পোশাক শিল্পে ক্রীড়ার উন্মাদনা: বর্ণিল আয়োজনে ‘বিজিএমইএ কাপ ২০২৬’ এর ট্রফি উন্মোচি রিয়াদ বিমানবন্দরে আগুন, আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ

তুরাগ থানা বিএনপির আহ্বায়কের বহিস্কারাদেশ প্রত্যাহার

উত্তরা নিউজ প্রতিবেদন
  • আপডেট টাইম: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত তুরাগ থানা বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ ভুঁইয়ার বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে স্ব পদে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

রবিবার (১২ জানুয়ারি ২০২৬) ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত  এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, দলীয় নীতি ও আদর্শবিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ইতোপূর্বে আমানউল্লাহ ভুঁইয়াকে বহিষ্কার করা হয়েছিল। তবে তার আবেদন ও আত্মপক্ষ সমর্থন বিবেচনায় নিয়ে বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

সিদ্ধান্তে অনুমোদন দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান।

এ বিষয়ে দপ্তর থেকে পাঠানো চিঠিতে আরও বলা হয়, এখন থেকে দলীয় শৃঙ্খলা মেনে সংগঠনকে শক্তিশালী করতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102