মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

বিপিএলের মাঝপথেই কেন চলে যেতে চেয়েছিলেন গুরবাজ

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন ইউনিট। এরই মধ্যে সন্দেহের ভিত্তিতে একাধিক ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা ও খেলোয়াড়কে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হয়েছে। তবে ইউনিটটির কার্যক্রমের ধরনে বিরক্তি প্রকাশ করেছেন ঢাকা ক্যাপিটালসের আফগান ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। এমনকি এই বিরক্তির জেরেই বিপিএলের মাঝপথে বাংলাদেশ ছাড়ার চিন্তাও করেছিলেন তিনি।

বিপিএলে নিজেদের ষষ্ঠ ম্যাচে সিলেট টাইটানসের বিপক্ষে ২০ রানে হারে ঢাকা ক্যাপিটালস। ওই ম্যাচে ৫১ রানের ইনিংস খেলেন গুরবাজ। ম্যাচের পরদিন সকালে হঠাৎ করেই তার হোটেল রুমে হাজির হন বিসিবির দুর্নীতি দমন ইউনিটের কর্মকর্তারা। তবে আসার আগে ঢাকা ক্যাপিটালসের ম্যানেজমেন্ট কিংবা গুরবাজ—কাউকেই কোনো ধরনের পূর্বতথ্য দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে পরবর্তীতে ঢাকার প্রধান নির্বাহী আতিক ফাহাদের কাছে নিজের অসন্তোষ প্রকাশ করেন গুরবাজ। তিনি টুর্নামেন্ট ছেড়ে যেতে চাইলেও শেষ পর্যন্ত তাকে বোঝাতে সক্ষম হয় ঢাকা কর্তৃপক্ষ।

রোববার (১১ জানুয়ারি) নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে হারের পর এ প্রসঙ্গে কথা বলেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন।

তিনি বলেন, ‘গুরবাজের চলে যাওয়া প্রসঙ্গে একটা আলোচনা হয়েছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সংকেত ছিল, দিক নির্দেশনা ছিল। গুরবাজ সেটা অনুসরণ করেছে। তবে পরে এটা নিয়ে একটা সমাধান হয়েছে।’

হঠাৎ করে রুমে হানা দেওয়ার ঘটনাটি গুরবাজ ভালোভাবে নিতে পারেননি বলেও জানান মিঠুন। তিনি বলেন, ‘আমি শুধু বলতে পারি, গুরবাজ বিরক্ত। সে সারা বিশ্বে খেলা বেড়ায়, আইপিএলের মতো টুর্নামেন্ট খেলে। ওর অনেক নামডাক আছে। বিষয়টিকে সে খুব গুরুত্বের সঙ্গে নিয়েছে। সে বিরক্ত হয়ে আছে।’

গুরবাজের এই মানসিক অস্বস্তি দলের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলছে বলেও মনে করেন ঢাকার অধিনায়ক।

মিঠুন বলেন, ‘গুরবাজের বিরক্তির প্রভাব তো দলের পারফরম্যান্সেও পড়েছে। ও যদি মানসিকভাবে ভালো না থাকে, তাহলে আমাদের দল ভুগবে। আমরা হয়তো ওকে বোঝাতে পারি, মানসিকভাবে এগিয়ে আসতে পারি। তবে বিষয়টিকে সে কীভাবে নেবে, নেতিবাচক থেকে ইতিবাচকে ফিরবে কি না—সেটা তার ব্যক্তিগত বিষয়।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102