বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরায় বিএনপির সমাবেশে রিজভী: রাজনৈতিক অস্থিরতা নিয়ে কড়া বার্তা বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশ ঘটে: ডেপুটি স্পীকার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশুদের পরিবেশ দূষণের প্রভাব নিয়ে পলিসি ডায়ালগ পিপিএম-সেবা পদকে ভূষিত কামরুল হাসান তালুকদার রাষ্ট্রপতি পুলিশ পদকের জন্য উত্তরা বিভাগের তিন কর্মকর্তা মনোনীত ডেঙ্গু প্রতিরোধে উত্তরা ১৩ নম্বর সেক্টরে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান ১৪ বছর বয়সেই জেনেছিলাম মা হতে পারব না: শ্রুতি হাসান রাষ্ট্রপতির সঙ্গে শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে কমলো তেলের দাম জ্বালানি তেলের দাম লিটারে বৃদ্ধি ২০ টাকা

ঢাকা-১৮ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী এম আহসান হাবিবের মনোনয়ন বৈধ

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

ঢাকা-১৮ সংসদীয় আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী এম আহসান হাবিবের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে তার প্রার্থিতায় আর কোনো আইনগত বাধা রইল না।

সোমবার (১২ জানুয়ারি) তৃতীয় দিনের প্রথমার্ধে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত দেয়।

জানা গেছে, এর আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত অনুযায়ী এম আহসান হাবিবের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। আপিল শুনানিতে উপস্থাপিত যুক্তি ও সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা করে নির্বাচন কমিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করে এবং পূর্বের সিদ্ধান্ত বাতিল করে।

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102