শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
খুলনায় চিংড়ি পলাশের বাড়িতে ডিবির অভিযান, ৩ বিদেশি পিস্তল-৯ রাউন্ড গুলি উদ্ধার; স্ত্রীসহ আটক ২ কেন্দুয়া পৌরসভার ময়লা-আবর্জনা নিরসনে ডাম্পিং জোন স্থাপনের উদ্যোগ নিলেন এমপি হিলালী কিশোরকে গলা টিপে হত্যা, ১৯ বছর পর মামা-ভাগ্নের যাবজ্জীবন আ. লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ ফিলিস্তিনি জলপাই বাগান গুঁড়িয়ে দিল ইসরায়েলি বুলডোজার ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান-ডেপুটি স্পীকারের তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর মাদ্রাসায় যাওয়ার পথে উধাও ১৩ বছরের শাহীন, ৫ দিনেও মেলেনি সন্ধান একাদশ শ্রেণির ক্লাস শুরু আজ

রাজধানীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র-গোলাবারুদসহ গ্রেফতার ১

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

রাজধানীর কাফরুল থানার সেনপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে মাহমুদুর রহমান খান সনি (৪৬) নামের এক অবৈধ অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে অবৈধ বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি, ১ রাউন্ড গুলির খোসা ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বুধবার (৭ জানুয়ারি) রাতে র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব-৪ জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, রাজধানীর কাফরুল থানার সেনপাড়া এলাকার একটি বাসায় অবৈধ দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র রয়েছে।

এ তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়। এ সময় বাসার মালিক মো. মাহমুদুর রহমান খান সনি কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়।

প্রেস রিলিজে আরও বলা হয়, জিজ্ঞাসাবাদে সনি জানায় তার কাছে অবৈধ অস্ত্র রয়েছে। তার দেওয়া তথ্যমতে ওই বাসায় একটি অবৈধ বিদেশি পিস্তল, ৬ রাউন্ড তাজা গুলি, ১ রাউন্ড গুলির খোসা ও ১ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধার হওয়া অবৈধ অস্ত্র দিয়ে সে রাজধানীর মিরপুর, কাফরুল, দারুসসালামসহ আশেপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাতো। পাশাপাশি, বিভিন্ন পেশাদার অপরাধীদের ভাড়ায় সরবরাহ করতো, যা দিয়ে তারা খুন, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করতো।

র‍্যাব জানায়, গ্রেফতার আসামির বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102