এরকম যে একটা সৌহার্দপূর্ণ পরিবেশ গড়ে উঠুক। এমন একটা পলিটিকাল কালচার গড়ে তোলা দরকার, যেখানে রাজনৈতিক সহনশীলতা, পরমতসহিষ্ণুতা, ফিলোসফিকাল টলারেন্স যেটা গণতন্ত্রের একটা পূর্বশর্ত এবং সেখানে একটি সুষ্ঠু নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়া সেগুলোর কথা বললাম।’ বজলুর রশীদ আরও বলেন, ‘আমরা বলেছি, একাত্তর সালের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তি যেন বাংলাদেশের মধ্যে রাজনীতি করতে না পারে। অথচ জামায়াতে ইসলামী বলছে, তারা জাতীয় সরকারে থাকবে।’ জবাবে তারেক রহমান বলেন, ‘আমাদের এই বিষয়ে কোনো কথা হয় নাই। বাইরে তারা এটা বলছে। আমাদের সঙ্গে এখানে এই বিষয় নিয়ে কোনো কথা বলে নাই। তারা শুধু বলেছে যে দেশের প্রশ্নে স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে সেখানে ঐক্যবদ্ধ থাকতে হবে, সেটুকু কথা হয়েছে।’