বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে দালাল চক্রের ১৩ জন সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র‌্যাব-১ হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে : ইরান প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল আগামী ৫ দিন বৃষ্টির আভাস হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA জুলাই গণঅভ্যুত্থানে উত্তরায় সর্বকনিষ্ঠ শহীদ জাবির ইব্রাহীম: এক শিশুর রক্তে লেখা ইতিহাস রাজধানীতে আজ বৃষ্টির সম্ভাবনা, যা জানাল আবহাওয়া অধিদপ্তর জুলাই গণঅভ্যুত্থানের অমর প্রতীক শহীদ মীর মুগ্ধ

মূল্যস্ফীতির চাপে নিম্ন ও মধ্য আয়ের মানুষ

অনলাইন ডেস্ক রির্পোট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
খাদ্যপণ্য ও দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় বাড়ার সঙ্গে সঙ্গে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে দেশের মূল্যস্ফীতি। টানা দুই মাস ধরে মূল্যস্ফীতির হার বৃদ্ধি পাওয়ায় সবচেয়ে বেশি চাপে পড়ছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ। কারণ ব্যয় যেভাবে বাড়ছে, সেই অনুপাতে আয় বাড়ছে না। 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ডিসেম্বর মাসের সর্বশেষ তথ্যে দেখা গেছে, ওই মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৪৯ শতাংশে, যা নভেম্বরে ছিল ৮ দশমিক ২৯ শতাংশ।সোমবার (৫ জানুয়ারি) প্রকাশিত এ জরিপ অনুযায়ী, ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৭১ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ১৩ শতাংশে। টানা তিন মাস ধরে খাদ্যপণ্যের দাম বাড়ার প্রবণতা অব্যাহত রয়েছে।

বর্তমান মূল্যস্ফীতির অর্থ হলো—গত বছরের ডিসেম্বরে যে পণ্য বা সেবা ১০০ টাকায় পাওয়া যেত, চলতি বছরের ডিসেম্বরে সেটির জন্য খরচ করতে হয়েছে ১০৮ টাকা ৪৯ পয়সা। গত এক বছরে মূল্যস্ফীতির হার কিছুটা ওঠানামা করলেও মূলত ৮ শতাংশের আশপাশেই অবস্থান করছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102