রবিবার, ১০ মে ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
৫ খুনের ঘটনায় পলাতক ফোরকানকে আসামি করে মামলা রবীন্দ্রনাথের কবিতায় উদ্বুদ্ধ হয়ে জনগণ বাংলাদেশকে স্বৈরাচারমুক্ত করেছে — চীফ হুইপ দ্বিতীয় স্বামীর সঙ্গে সংসার করতে সন্তানকে গলা কেটে হত্যা বেবিচকের উপ-পরিচালক মো. ওয়াদিদুজ্জামানের মৃত্যুতে গভীর শোক রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন – তথ্যমন্ত্রী” নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তুরস্কে “TÜRKİYE’S ROAD TO COP31: RESILIENT CITIES” অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রীর অংশগ্রহণ ৫ম শ্রেণির ছাত্রীকে অপহরণ, ১২ দিন আটকে ধর্ষণের অভিযোগে মামলা তিন সন্তানকে বাঁচিয়ে আগুনে পুড়ে মারা গেলেন স্বামী-স্ত্রী ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’— কুষ্টিয়ায় তিন দিনব্যাপী রবীন্দ্র উৎসব শুরু

মেঘনায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ

অনলাইন ডেস্ক রির্পোট
  • আপডেট টাইম: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৪০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির কচ্ছপ। রবিবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার চরকিং ইউনিয়নের আজমার খাল এলাকায় কচ্ছপটি ধরা পড়ে। স্থানীয় জেলে শাহাবুদ্দিন মাঝি মাছ ধরার উদ্দেশ্যে মেঘনা নদীতে জাল ফেলেন। জাল টানার শেষ পর্যায়ে হঠাৎ ভারী কিছু উঠতে থাকলে তিনি বিষয়টি বুঝতে পারেন।জেলে শাহাবুদ্দিন মাঝি জানান, রবিবার বিকেলে মাছ ধরার জন্য আজমার খাল এলাকায় জাল ফেলি। জাল তুলতে গিয়ে দেখি খুব ভারী কিছু আটকে আছে। পরে জাল তুলে দেখি বিশাল আকৃতির একটি কচ্ছপ তার জ্বালে আটকা পড়েছে। জীবনে এত বড় কচ্ছপ তিনি আগে কখনও দেখেননি।

কচ্ছটি এখন জেলে শাহাবুদ্দিনের বাড়িতে তার জিম্মায় রয়েছে। জেলা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহীম খলিল জানান, বিষয়টি তার নজরে আসেনি, তিনি এ বিষয়ে খোঁজ খবর নিবেন। এ ধরনের জীব বৈচিত্র্য কেউ ধরতে বা সংরক্ষণ করতে পারে না। বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে আইন অমান্য করার কোনো সুযোগ নেই। অবৈধ শিকার, পাচার কিংবা বন্যপ্রাণীর ক্ষতি হয়-এমন যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102