বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
নির্বাচনে ফলাফল কারচুপির রহস্য উন্মোচিত হচ্ছে : মিয়া গোলাম পরওয়ার বাগেরহাটে ব্যাংকের ভল্ট থেকে ২০০ ভরি স্বর্ণালংকার গায়েবের অভিযোগ বৈশ্বিক অর্থনীতির অস্থিরতা নিয়ে আইএমএফের সতর্কতা শ্রীলঙ্কার পথে আরেকটি ইরানি যুদ্ধজাহাজ, হামলার আশঙ্কা উত্তরা জেনারেল হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল দুর্গাপুরে ৩দিন ব্যাপি হিফজুল কুরআন প্রতিযোগিতা শুরু বাংলাদেশের সাবেক কোচ এখন শ্রীলঙ্কা নারী দলের দায়িত্বে ইসরায়েলের প্রধান বিমানবন্দর চালু করার পরদিনই ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইরানে ‘হামলা না করার শর্তে’ যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিল ফ্রান্স ইসরাইলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর

খিলক্ষেত নিকুঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ এলাকায় অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে টানপাড়া কল্যাণ সোসাইটি।

আজ (রবিবার) বিকেল ৪টায় নিকুঞ্জ বটতলা এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে অসহায় ও সুবিধাবঞ্চিতের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেতা ডিএ তায়েব।

প্রধান অতিথির বক্তব্যে ডিএ তায়েব বলেন, শীতকালে সমাজের অনেক মানুষ খোলা আকাশের নিচে  দিন কাটান। তাদের পাশে দাঁড়ানো দয়া নয়, বরং সামাজিক দায়িত্ব। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয় বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানের সভাপতি ও টানপাড়া কল্যাণ সোসাইটির আহ্বায়ক জাহিদ ইকবাল বলেন, আমরা মানুষের জন্য কাজ করার বিশ্বাস থেকে এই কার্যক্রম পরিচালনা করছি।

তিনি জানান, শীতের কারণে কোনো মানুষ যাতে কষ্ট না পায়—এ লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আয়োজনে বক্তব্য রাখেন শাহিনুর আলম মারফত, সৈকত সরকার, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ও মতিউর রহমান স্বপনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় সংগঠনগুলোর সামাজিক দায়িত্ব থেকে এগিয়ে আসা জরুরি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102