বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে: এলজিআরডি মন্ত্রী বাংলাদেশ স্পোর্টস ক্লাব এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী উত্তরায় মদের বার থেকে বাংলা সিনেমার নায়ক আটক সিভিল এভিয়েশন একাডেমিতে এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজার কোর্স অনুষ্ঠিত দিয়াবাড়ি হাটের ইজারা মূল্য ১৪ কোটি ১৫ লক্ষ টাকা, ইজারাদার এস এফ কর্পোরেশন মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান: সত্যের পক্ষে থাকার আহ্বান আমিনুল হকের দুর্গাপুরে আইনগত সহায়তা দিবস পালিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৮ আসনে মনোনয়ন দাখিল করলেন মুফতি নেয়ামতুল্লাহ আমিন

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ঢাকা–১৮ আসনের প্রার্থী মুফতি নেয়ামতুল্লাহ আমিন আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তাঁর সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন।
মনোনয়ন জমাদানের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মুফতি নেয়ামতুল্লাহ আমিন বলেন, জনগণের অধিকার, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। জনগণের দোয়া ও সহযোগিতায় একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করে যেতে চান তিনি।

উল্লেখ্য, ঢাকা–১৮ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মুফতি নেয়ামতুল্লাহ আমিনের মনোনয়ন দাখিলকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102